এক্সপ্লোর

Science News: প্রাণ ছিল ৬০ কোটি বছর আগেও, রয়ে গিয়েছে শুধু জলবিন্দু, হিমালয়ের কোলে খোঁজ মিলল প্রাচীন সাগরের

The Himalayas: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) এবং জাপানের নিগাতা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা হিমালয়ের কোলে চাপা পড়ে যাওয়া মহাসাগরের খোঁজ পেয়েছেন।

নয়াদিল্লি: বর্তমানে হিমালয় পর্বত যেখানে মাথা তুলে দাঁড়িয়ে, কোটি কোটি বছর আগে সেখানে টেথিস মহাসাগর ছিল বলে ছোট থেকে শুনে আসছি আমরা (Tethys Ocean)। হিমালয়ের কোলে এবার প্রাচীন মহাসাগরের অস্তিত্বের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা (The Himalayas)। কালের গর্ভে হারিয়ে যাওয়া মহাসাগরের অবশিষ্টাংশ খুঁজে পেলেন তাঁরা। তাঁদের এই আবিষ্কার সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে (Science News)। 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) এবং জাপানের নিগাতা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা হিমালয়ের কোলে চাপা পড়ে যাওয়া মহাসাগরের খোঁজ পেয়েছেন। হিমালয় পার্বত্য অঞ্চলের মাটিতে থাকা খনিজের মধ্যে জলের বিন্দু খুঁজে পেয়েছেন তাঁরা। আজ থেকে প্রায় ৬০ কোটি বছর আগে সেখানে অবস্থিত মহাসাগরেরই জলের বিন্দুই খনিজের ভিতর আটকে রয়েছে বলে মত বিজ্ঞানীদের। এই আবিষ্কার থেকে মহাসাগর তথা পৃথিবীর বুকে প্রাণীসমাজের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। 

ভারতীয় এবং জাপানি বিজ্ঞানিদের এই আবিষ্কার গবেষণাপত্রের আকারে প্রকাশিত হয়েছে প্রিকেমব্রিয়ান রিসার্চ জার্নালে। ওই গবেষণাপত্রে বলা হয়েছে, যে খনিজের মধ্যে জলের বিন্দুর খোঁজ মিলেছে, সেগুলি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বোনেটে সমৃদ্ধ, যার সঙ্গে মিল রয়েছে অতীতে সংরক্ষিত টেথিস মহাসাগরের টাইম ক্যাপসুলের।

আরও পড়ুন: Alien Craft Hearing: একা নন পৃথিবীবাসী, আছড়ে পড়া UFO নিয়ে গোপনে গবেষণা, ভিনগ্রহীদের লুকোচ্ছে আমেরিকা, শুনানিতে দাবি গোয়েন্দা আধিকারিকের

বিজ্ঞানীরা জানিয়েছেন, ৭০ থেকে ৫০ কোটি বছর আগে, দীর্ঘ সময় ধরে পৃথিবীর বুকে বড় ধরনের পরিবর্তন ঘটে। ওই সময়ে স্থান বদল করে হিমবাহ। ওই সময়কে 'স্নোবল আর্থ গ্লেসিয়েশন' বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা। এর পর শুরু হয় দ্বিতীয় দফার অক্সিজেনেশন, যার আওতায় মাটি এবং জলে অক্সিজেনের ঘনত্ব বাড়ে, বাড়ে পরিবেশে অক্সিজেনের মাত্রা। কিন্তি সেই সময়কার জীবাশ্ম সংরক্ষিত নেই তেমন। প্রাচীন মহাসাগরও বেঁচে নেই। তাই অতীতে ফিরতে সমস্যায় পড়ছিলেন বিজ্ঞানীরা। হিমালয়ের সামুদ্রিক প্রস্তরখণ্ড থেকে প্রাপ্ত খনিজ সেই সমস্যার সমাধান করে দিল একপ্রকার। নয়া আবিষ্কারে তাই গবেষণার জন্য নয়া দিগন্ত খুলে গেল মনে করা হচ্ছে।

নয়া গবেষণা অনুযায়ী, হিমবাহ যখন স্থান পরিবর্তন করছিল, সেই সময় পাললিক শিলাগুলিতে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। তার জেরেই ম্যাগনেসিয়ামের মাত্রা বেড়ে যায়। তার মধ্যে আটকে যায় জলের কণা। ঠান্ডা হয়ে ভিতরে জমে থাকে। কুমায়ুন থেকে অমৃতপুর হয়ে দেহরাদূণ, গঙ্গোত্রী হিমবাহ পর্যন্ত গবেষণা চালান বিজ্ঞানীরা। দফায় দফায় চলে পরীক্ষানিরীক্ষা। তাতেই প্রাচীন টেথিস মহাসাগরের অবশিষ্টাংশ বলে খনিজের মধ্যে আটকে থাকা জলবিন্দুকে চিহ্নিত করা হয়। 

সেরা শিরোনাম

Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
সাপের ভয় নেই এই দেশগুলিতে! জানেন কেন আজও সেখানে পৌঁছতে পারেনি সরীসৃপ?
সাপের ভয় নেই এই দেশগুলিতে! জানেন কেন আজও সেখানে পৌঁছতে পারেনি সরীসৃপ?
Weather Update : বৃষ্টি হলেই মুহূর্মুহূ বাজ আর বিদ্যুতের ঝলকানি, যেন ক্লাউডবার্স্ট ! কলকাতায় হঠাৎ কেন এমন পরিস্থিতি?
বৃষ্টি হলেই মুহূর্মুহূ বাজ আর বিদ্যুতের ঝলকানি, যেন ক্লাউডবার্স্ট ! কলকাতায় হঠাৎ কেন এমন পরিস্থিতি?
প্রাণীদের স্বচিকিৎসা পদ্ধতি, কী এই জুফার্মাকোগনোসি
প্রাণীদের স্বচিকিৎসা পদ্ধতি, কী এই জুফার্মাকোগনোসি 

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget