এক্সপ্লোর

Martian Day Video:রোভার Curiosity-র চোখে কেমন ছিল মঙ্গলের সকাল থেকে সন্ধে? প্রকাশ্যে ভিডিও

Science News:মঙ্গলের দিনরাত্রি কেমন কাটে, সেই ছবি নিজের Hazcam-এ ধরে রেখেছিল নাসার রোভার Curiosity। এবার সেই ছবিগুলিই ভিডিও আকারে প্রকাশ্যে আনলেন বিজ্ঞানীরা

কলকাতা: সূর্য, পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে থাকায় গত নভেম্বরের সপ্তাহদুয়েক বাকি কাজকর্ম বন্ধ রেখেছিল নাসার রোভার Curiosity। তবে সেই সময়টা, মঙ্গলের (Mars Dawn To Dusk Video) দিনরাত্রি কেমন কাটে, সেই ছবি নিজের Hazcam-এ ধরে রেখেছিল সে। এবার সেই ছবিগুলিই ভিডিও আকারে প্রকাশ্যে আনলেন বিজ্ঞানীরা। ভোর থেকে সন্ধে পর্যন্ত, মঙ্গলের মাটিতে একটা গোটা দিন কেমন লাগে দেখতে, ধরা পড়েছে সেই ভিডিওয়। 

বিশদে...
পৃথিবী ও মঙ্গলের মাঝামাঝি সূর্যের এই অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয়, 'মাস সোলার কনজাংশন'। এই সময়টা সাধারণ ভাবে রোভারের 'ছুটি'। কারণ? সোজা করে বললে, সূর্যের এমন অবস্থান রেডিও-তরঙ্গের চলাচলে বাধা তৈরি করে। তাই যতক্ষণ পর্যন্ত সূর্য, পৃথিবী ও মঙ্গলের মধ্যে থাকে, তত ক্ষণ পর্যন্ত বিজ্ঞানীরা রোভার Curiosity-কে কোনও কাজের নির্দেশ পাঠান না। অর্থাৎ মঙ্গলগ্রহের আনাচেকানাচে ঘুরে ঘুরে কাজ করতে পারে না সে। তাই বলে হাত-পা গুটিয়ে বসে থাকা? নাহ, সেটিও নয়। একেবারে 'অলস' করে না রেখে, নাসা এই সময়টা রোভারকে খানিকটা সূর্যঘড়ির আদলে ব্যবহার করে নিতে চেয়েছিল। 

কী ভাবে?
Curiosity-র সামনে এবং পিছনে লাগানো রয়েছে কিছু সাদা-কালো ক্যামেরা। বিজ্ঞানীদের ভাষায়, Hazcam। এই ক্যামেরা দিয়েই মঙ্গলের একটি গোটা দিনের ছবি তুলেছে রোভার। পৃথিবীর সময়ের নিরিখে দিনের মাপ ১২ ঘণ্টা। কিন্তু কী ভাবে তোলা হল ছবি? এখানেই খানিক চমক। আসলে, ওই সময়টা জুড়ে মঙ্গলের মাটিতে পড়া নিজের ছায়ার ছবি তুলে গিয়েছে Curiosity। এখানেই মজা। ভোরের বেলা ছায়া একরকম, বেলা যত গড়াচ্ছে, ছায়ার গতি-প্রকৃতি তত পাল্টে যাচ্ছে। কাকভোর থেকে গোধূলি পর্যন্ত, এই ভাবেই মঙ্গলের গোটা দিনের ছবি ক্যামেরাবন্দি করেছে Curiosity। এই জন্য অবশ্য, 'ব্রেক'-এ যাওয়ার আগেই তাকে সবরকম নির্দেশ পাঠিয়ে দিয়েছিলেন বিজ্ঞানীরা। তবে প্রতিদিন তার উপর নজরদারিও চালিয়েছে। রোভারের স্বাস্থ্যের উপর সবকিছুই নির্ভরশীল।
অবশেষে এসেছে সাফল্য। তবে যে ভাবে ছবিগুলি Curiosity পাঠিয়েছিল, হুবহু সেই ভাবেই সেগুলি প্রকাশ করা হয়নি। কিছু পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে। তার পর এই ভিডিও। Hazcam-র ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যা ধরা পড়েছিল, তা ঠিক করতে রি-প্রোজেকশনও করা হয়। আখেরে যা সামনে এসেছে, তা নিয়ে এর মধ্যেই তুমুল হইচই। উদ্দীপনা দিকে দিকে। এমন সময়ই এই ভিডিও প্রকাশ্যে এল যখন মহাকাশ গবেষণার অন্য একটি দিকে রেকর্ড গড়ার প্রথম পদক্ষেপ করেছে ইসরো।

সব মিলিয়ে নতুন বছরে মহাকাশ বিজ্ঞানের দুনিয়াতেও ইতিবাচক যাত্রা শুরু।

আরও পড়ুন:লক্ষ্য ব্ল্যাক হোলের রহস্য উন্মোচন, কিছুক্ষণেই মহাকাশযাত্রা করবে ISRO র এক্সপোস্যাট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget