এক্সপ্লোর

NASA News: পৃথিবীতে আছড়ে পড়ছে NASA-র স্যাটেলাইট, আর মাত্র কয়েক ঘণ্টা, শুরু কাউন্টডাউন

Van Allen Probe A: কবে, কখন আছড়ে পড়বে কৃত্রিম উপগ্রহটি?

নয়াদিল্লি: পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে বৃহদাকার স্যাটেলাইট। তীব্র বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে সেটি। সেটির মাটির উপর সজোরে আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ হলেও, একেবারে অসম্ভব নয় বলে জানা যাচ্ছে। কবে, কখন আছড়ে পড়বে কৃত্রিম উপগ্রহটি, তার খুঁটিনাটি প্রকাশ করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. (Van Allen Probe A)

NASA জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধেয় পৃথিবীতে আছড়ে পড়তে পারে Van Allen Probe A নামের স্যাটেলাইটটি। তবে সময়ের হেরফেরও ঘটতে পারে। সন্ধে ৭টা বেজে ৪৫ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে সেটি, আবার বুধবার সন্ধে পর্যন্ত পিছিয়েও যেতে পারে সেটির পতন। অনিশ্চয়তার কথা মাথায় রেখেই ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে NASA. (NASA News)

আমেরিকার মহাকাশ বাহিনী (US Space Force) স্যাটেলাইটটির গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে। স্যাটেলাইটটির মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে দাবি NASA-র, ৪২০০-র মধ্যে ১। তবে একেবারে ০ নয়। স্যাটেলাইটটির ধ্বংসাবশেষ কোথায় আছড়ে পড়বে, এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। নির্দিষ্ট সময় অন্তর খবর জানানো হবে। 

২০১২ সালে Van Allen Probe A স্যাটেলাইটটির উৎক্ষেপণ হয়। প্রায় ৫৯০ কেজি ওজনের মহাকাশযানটিকে তার জুড়ি Van Allen Probe B-র সঙ্গেই মহাকাশে পাঠানো হয়েছিল।  পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা আবদ্ধ, আধানযুক্ত কণার যে বলয়, সেই Van Allen Belt-কে পর্যবেক্ষণ করতে মহাকাশে পাঠানো হয় ওই দুই স্যাটেলাইটকে। ওই Van Allen Belt প্রাকৃতিক রক্ষাকবচের মতো কাজ করে। ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা করে পৃথিবীকে। 

প্রথমে দু’বছরের অভিযানেরই কথা ছিল। কিন্তু সকলের প্রত্যাশা ছাড়িয়ে যায় Van Allen Probe A এবং Van Allen Probe B. দীর্ঘ সাত বছর ধরে মহাকাশে কাজকর্ম চালায় সেগুলি। মহাকাশে বিকিরণযুক্ত জায়গায় এতদিন টিকে থাকায় রেকর্ড তৈরি করে। ২০১৯ সালেই তাদের কাজ শেষ হয়ে যায়। জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ফুরিয়ে যায় প্রাণশক্তি। 

তবে মহাকাশ গবেষণায় দু’টি স্যাটেলাইটের অবদানই গুরুত্বপূর্ণ। তারাই প্রথম ক্ষণস্থায়ী তৃতীয় বিকিরণ বলয়ের অস্তিত্বের প্রমাণ পেশ করে। সৌর-কর্মকাণ্ডের জেরে পৃথিবীতে স্যাটেলাইট, GPS প্রযুক্তি, কমিউনিকেশন নেটওয়র্ক, পাওয়ার গ্রিডের উপর কী প্রভাব পড়ে, তাদের পাঠানো তথ্য থেকেই বোঝা সম্ভব হয়। তবে অভিযান শেষ হলেও, ২০৩৪ সালের আগে ওই দু’টি স্যাটেলাইট পৃথিবীতে আছড়ে পড়বে না বলেই মনে করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু গত কয়েক বছরে সৌরচক্র তীব্র থেকে তীব্রতর হয়েছে, যা সর্বোচ্চে পৌঁছয় ২০২৪ সালে। এর ফলে মহাকাশেও ত্রুটি-বিচ্যুতি দেখা দেয়। সময়ের আগেই কক্ষপথ থেকে সরে যায়  Van Allen Probe A এবং  Van Allen Probe B. তবে Van Allen Probe B ২০৩০-এর পরই পৃথিবীতে আছড়ে পড়বে বলে মত বিজ্ঞানীদের।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget