এক্সপ্লোর

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

Phoenix Planet: মহাশূন্যের বুকে সন্ধান মিলল 'দ্বিতীয় প্রজন্মে'র গ্রহের। নক্ষত্রের শবদেহ থেকেই জন্ম।

নয়াদিল্লি: আগুনে ভস্মীভূত হাওয়ার পর ছাই থেকে পুনর্জন্ম। পৌরাণিক গল্পেই এতদিন অলৌকিক ফিনিক্স পাখির কথা শুনেছেন সকলে। সৌরজগতের বাইরে, মহাশূন্যের বুকে এবার ‘ফিনিক্স গ্রহে’র সন্ধান পেলেন বিজ্ঞানীরা। সূর্যের শবদেহ থেকে জন্ম নিয়েছে গ্রহটি। আগামী দিনে সৌরজগতের ভবিতব্যও তেমন হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। (Phoenix Planet)

সৌরজগতের বাইরে, পৃথিবী থেকে ২৭০ আলোকবর্ষ দূরে ‘ফিনিক্স গ্রহ’টির সন্ধান মিলেছে। HS 0209+0832 নামের একটি শ্বেত বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি। পুড়তে পুড়তে নিঃশেষ হওয়ার পথে ওই নক্ষত্র। এখন তাপমাত্রা প্রায় ৩৫০০০ ডিগ্রি সেলসিয়াস। এককালে সূর্যের মতো বিশালাকার নক্ষত্র ছিল নক্ষত্রটি। এখন যেটুকু জ্বালানি অবশিষ্ট রয়েছে, তাতে ধিক ধিক করে জ্বলছে। পুরোপুরি ছাই হয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা। (Science News)

আরও পড়ুন: গঙ্গাজল ছড়িয়ে ‘শুদ্ধ’ করা হল জ্ঞানেশ কুমারের বাড়ি, সমবেতকণ্ঠে ‘রামায়ণ’ পাঠ, বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস

সেই HS 0209+0832 নক্ষত্রটির চারিদিকেই ঘুরতে থাকা একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ৫ অক্টোবর Nature Astronomy জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, Hubble টেলিস্কোপ এবং অন্য তথ্যের ভিত্তিতে নক্ষত্রটিতে জিঙ্ক এবং তামার মতো অতি মারী মৌলের অস্তিত্ব পাওয়া গিয়েছে। পাশাপাশি, পাওয়া গিয়েছে নাইওবিয়াম, যা আগে কোনও শ্বেত বামন নক্ষত্রে পাওয়া যায়নি। বিজ্ঞানীদের দাবি, মৃত্যুযন্ত্রণার সময়ই বেমানান ওই মৌলগুলির সৃষ্টি হয়। পরবর্তীতে তার চারপাশে ‘দ্বিতীয় প্রজন্মে’র গ্রহটির জন্ম হয়। নাক্ষত্রিক বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে সেটির বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ওই মৌলগুলি পুনরায় নক্ষত্রটির উপর গিয়ে পড়ছে।

আরও বিশদে গবেষণা করতে গিয়ে দেখা যায়, HS 0209+0832 নক্ষত্রটির ঔজ্জ্বল্য কখনও হ্রাস পাচ্ছে, কখনও আবার বৃদ্ধি পাচ্ছি। বিজ্ঞানীদের ধারণা, মৃতপ্রায় নক্ষত্রটির সামনে দিয়ে বার বার যাওয়া আসা করছে গ্রহটি। পৃথিবীর হিসেবে গ্রহটির কক্ষপথের সময়কাল ৪.৪ দিন বলে ধরা হচ্ছে। সেটির আকারে বৃহস্পতির মতো বলেই ধারণা। তবে নক্ষত্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় বায়ুমণ্ডল ধীরে ধীরে সরে যাচ্ছে। ব্রিটেনের ইউনিভার্সিটি অফ ওয়ারউইকের জ্যোতির্বিজ্ঞানী তথা জ্য়োতির্পদার্থবিদ জেমি উইলিয়ামস গবেষণাপত্রটির লেখক। তাঁর কথায়, “দ্বিতীয় প্রজন্মের গ্রহ বলতে সেই সব গ্রহকে বোঝায়, নক্ষত্রের মৃত্যুর সময় তার শরীর থেকে ছিটকে পড়া পদার্থ থেকে জন্ম যেগুলির। ওই ধরনের গ্রহ অত্যন্ত  বিরল। শ্বেত বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করা এমন গ্রহের সন্ধান পাওয়া একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। এমন একটি গ্রহের সন্ধান পাওয়া গেল, যা আসলে তারই নক্ষত্রের ধ্বংসাবশেষ, ছাই থেকেই জন্ম।”

আরও পড়ুন: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

এর আগে, ২০১৯ সালে একটি শ্বেত বামনগ্রহকে প্রদক্ষিণ করে চলা এক্সোপ্ল্যানেটের সন্ধান মেলে। WDJ0914+1914 নামের নক্ষত্রকে প্রদক্ষিণ করছিল সেটি। তবে সেটি ছিল ‘প্রথম প্রজন্মে’র গ্রহ, অর্থাৎ নক্ষত্রের ভস্ম থেকে তার জন্ম হয়নি। নক্ষত্রের মৃত্যুর পরও বেঁচে ছিল সেটি। মৃত্যুমুখী নক্ষত্রের চার পাশে আগেও ‘ফিনিক্স গ্রহ’ দেখা গিয়েছে। তবে সেগুলির কোনওটাই শ্বেত বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছিল না। বিজ্ঞানীদের মতে, পুরনো জগতের ধ্বংসাবশেষের উপরই আবার নতুন গ্রহমণ্ডল তৈরি হচ্ছে এক্ষেত্রে। HS 0209+0832 নক্ষত্রটিকে ঘিরে অতীতে একাধিক গ্রহ থেকে থেকে থাকতে পারে। ৫০০ কোটি বছর পর সূর্যের জ্বালানি শেষ হয়ে গেলে, সৌরজগতের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে বলে মনে করছেন তাঁরা। বিজ্ঞানীদের মতে, পুড়তে পুড়তে একসময় বামন নক্ষত্রে পরিণত হতে পারে সূর্য। তাকে ঘিরে আবারও নতুন গ্রহ তৈরি হতে পারে। তৈরি হতে পারে সৌরজগৎ 2.0 (Solar System 2.0). তবে ওই এক্সোপ্ল্যানেটটি কী ভাবে তৈরি হল, তা পুরোপুরি বুঝতে আরও গবেষণা জরুরি। চার পাশে আরও একটি গ্রহ থাকলেও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget