এক্সপ্লোর

Science News: ৭০ ফুটের কর্ষিকা! গিলে খায় সমগোত্রীয়দের, এবার সৈকতে উঠে এল বিরল ‘গোলাপি জেলিফিশ’

Rare Jellyfish Pink Meanie: ২০১১ সালে এই ‘গোলাপি জেলিফিশ’কে শনাক্ত করেন বিজ্ঞানী কিথ বেহা।

নয়াদিল্লি: একনজরে ‘হাওয়াই মিঠাই’ বলে ভ্রম জাগে। পরক্ষণেই মনে হয় ভিনগ্রহী নয় তো? গায়ের রং, আকারই এই বিভ্রমের জন্য দায়ী। তবে সেই বিরল প্রজাতির ‘গোলাপি জেলিফিশ’ নিয়েই এখন শোরগোল সর্বত্র। আমেরিকার টেক্সাসের সমুদ্রসৈকতে ভেসে এসেছে ‘গোলাপি জেলিফিশ’। একটি বা দু’টি নয়, প্রায় একডজন। এতে কেউ কেউ উৎফুল্ল হলেও, প্রত্যক্ষদর্শীদের অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন। (Rare Jellyfish Pink Meanie)

২০১১ সালে এই ‘গোলাপি জেলিফিশ’কে শনাক্ত করেন বিজ্ঞানী কিথ বেহা। সহকর্মী রন লারসনের নামে তিনি ‘গোলাপি জেলিফিশ’-এর নাম রাখেন Drymonema Larson. ‘গোলাপি জেলিফিশ’-এর ডাকনামও রয়েছে, ‘Pink Meanie’. মেক্সিকো উপসাগরের তীরে সম্প্রতি ভেসে উঠেছে তারা। খাবারের খোঁজে বেরিয়েই সেগুলি সমুদ্রসৈকতে এসে পড়ে বলে মনে করা হচ্ছে। (Science News)

মেক্সিকোর সৈকতে প্রায় ১০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ‘গোলাপি জেলিফিশ’ পড়ে থাকতে দেখা গিয়েছে বলে খবর। সোশ্য়াল মিডিয়ায় বেশ কিছু ছবিও সামনে এসেছে। ফলে তাদের নিয়ে বেশ উৎসাহ চোখে পড়ছে। বিশেষ করে গোলাপি রং নজর কাড়ছে সকলের। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘গোলাপি জেলিফিশ’-এর এক একটির ওজন ৭০ পাউন্ড পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রায় ২২ কেজি। এদের কর্ষিকাগুলির দৈর্ঘ্য হতে পারে ৭০ ফুট। অন্য জেলিফিশের মতো এরাও জুপ্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। তবে বয়স যত বাড়তে থাকে, এরা সমগোত্রীয়দেরই গিলে খায়। অর্থাৎ অন্য জেলিফিশদের গিলে খায় এরা। বিশেষ করে Moon Jellyfish এদের প্রিয় খাদ্য। একসঙ্গে ৩৪টিও খেতে পারে। 

তবে ‘গোলাপি জেলিফিশ’ বেশ সংবেদনশীল। প্রচণ্ড ঠান্ডায় এরা বাঁচতে পারে না। তবে আকারে বড় হলেও, সমগোত্রীয়দের গিলে খেলেও, মানুষের জন্য ততটাও বিপজ্জনক নয় ‘গোলাপি জেলিফিশ’। গায়ে লাগলে হালকা জ্বালা করে যদিও। তবে তীব্রতা ১০-এর মধ্যে মাত্র ২। ভিনিগার মাখলেই মেলে রেহাই। ‘গোলাপি জেলিফিশ’ মানুষের খাওয়ার যোগ্য নয়। সৈকতে পড়ে থেকে হয় উবে যায়, নয়ত পাখিতে খায়। 

২০০০ সালেই প্রথম বার ‘গোলাপি জেলিফিশ’ চোখে পড়ে বিজ্ঞানীদের। কিন্তু সেই সময় ভূমধ্যসাগরের অন্য একটি প্রজাতির সঙ্গে গুলিয়ে ফেলা হয় তাদের। পরে দেখা যায় ‘গোলাপি জেলিফিশ’ সম্পূর্ণ আলাদা একটি প্রজাতি। 

Harte Research Institute-এর ডিরেক্টর জেশ টানেল জানিয়েছেন, চলতি সপ্তাহেই ১০টির বেশি 'গোলাপি জেলিফিশ' দেখতে পেয়েছেন তাঁরা। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় যে তথ্য তুলে ধরা হয়েছে, সেই অনুযায়ী, Port Aransas-এর 'গোলাপি জেলিফিশ'-দেখা মিলেছে। ভিডিও রেকর্ড করতে গিয়ে তাঁর গায়েও ছোঁয়া লাগে। তবে সেই যন্ত্রণা সহনযোগ্য ছিল বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget