এক্সপ্লোর

Space Conflict: মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ

Cosmos 2612 Stalks ICEYE-X36: মহাকাশে খুব কাছাকাছি আমেরিকা ও রাশিয়ার স্যাটেলাইট। বাড়ছে উদ্বেগ।

নয়াদিল্লি: পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। আমেরিকা মহাকাশে যুদ্ধাস্ত্র মোতায়েন রাখার কথা মেনে নিয়েছে ইতিমধ্যেই। চিন ও রাশিয়ার মতো দেশ সরাসরি স্বীকার না করলেও, তাদের গতিবিধি নিয়েও প্রশ্ন উঠছে। আর সেই আবহেই উদ্বেগ বাড়ল। কারণ রাশিয়ার একটি স্যাটেলাইট আচমকাই গতি পরিবর্তন করে আচমকাই আমেরিকার স্যাটেলাইটের কাছাকাছি পৌঁছে যায় বলে খবর। এ নিয়ে আগাম কিছু জানানো হয়নি, অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। আর তাতেই মহাকাশে মুখোমুখি সংঘাতের ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। (Cosmos 2612)

রাশিয়ার স্যাটেলাইট Cosmos 2612 (Kosmos 2612) আমেরিকার ICEYE-X36 নামের একটি বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি পৌঁছে যায়। ১৫ থেকে ১৯ অক্টোবরের মধ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্পেস ট্র্যাকিং সংস্থা LeoLabs. শুধুমাত্র কাছাকাছি পৌঁছে যাওয়াই নয়, টানা দু’দিন আমেরিকার স্যাটেলাইটের কাছাকাছি মোতায়েন ছিল রুশ স্যাটেলাইট। একটা সময় পর দূরত্ব ছিল মাত্র কয়েকশো মিটার। ( ICEYE-X36)

আরও পড়ুন: পুনর্জন্ম বলে কি কিছু হয়? পূর্বজন্মের কথা কি সত্যিই মনে থাকে? গবেষণায় চমকপ্রদ তথ্য, নতুন প্যাটার্ন

বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আচমকা দুই স্যাটেলাইটের এত কাছাকাছি চলে আসা অত্যন্ত বিপজ্জনক। কেন গতিপথ বদল করে রুশ স্যাটেলাইটটি আমেরিকার স্যাটেলাইটের কাছে পৌঁছে গেল, কী উদ্দেশ্য ছিল, তা এখনও পরিষ্কার নয়। আমেরিকার যে ICEYE-X36 স্যাটেলাইটের কাছে পৌঁছে গিয়েছিল রুশ স্যাটেলাইটটি, সেটি মহাকাশ থেকে ইউক্রেনকে ‘রেডার ইমেজারি’ সরবরাহ করছিল। 

‘রেডার ইমেজারি’ এক ধরনের ভিস্যুয়াল ম্যাপ। ভিস্যুয়াল ম্যাপকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চোখও বলা চলে। কারণ বৃষ্টি, মেঘ, ধোঁয়া অতিক্রম করে নির্দিষ্ট জায়গার ছবি তুলে ধরতে পারে সেটি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালীন ইউক্রেনকে ওই রেডার ইমেজারি সরবরাহ করা হচ্ছিল ICEYE-X36  স্যাটেলাইট থেকে।

আরও পড়ুন: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, মাটি কাঁপল চিনেরও, নেপালে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই

চলতি বছরের ১৬ এপ্রিল Cosmos 2612 স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠায় রাশিয়া। মহাকাশে যে ছয়টি সামরিক স্যাটেলাইট রয়েছে তাদের, Cosmos 2612 তার মধ্যে অন্যতম। আমেরিকার সামরিক বাহিনী ওই স্যাটেলাইটগুলির গতিবিধির উপর নজর রাখছিল। আর তাতেই গতিপথ পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। জানা গিয়েছে, গত সপ্তাহেই হঠাৎ আমেরিকার স্যাটেলাইটটির পিছু নেয় Cosmos 2612. একটা সময় পর দূরত্ব কমে ৫০০ মিটারেরও কম হয়ে যায়। 

LeoLabs জানিয়েছে, একেবারে পরিকল্পনা মাফিক ICEYE-X36-এর দিকে এগোয় Cosmos 2612. নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অফ ডেকনোলজির স্যাটেলাইট ট্র্যাকিং বিশেষজ্ঞ মার্কো ল্যাংব্রোক জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে বিষয়টি ঘটানো হয়েছে কি না, তা নিয়ে গোড়ায় সন্দিহান ছিলেন তাঁরা। তবে পর পর যে পদক্ষেপ করে Cosmos 2612, যেভাবে  ICEYE-X36-এর কাছে পৌঁছে যায় এবং অবস্থান প্রায় একই জায়গায় চলে যায়, তাতে স্পষ্ট হয়ে যায় সবকিছু। 

তবে এই প্রথম নয়, এর আগেও রাশিয়ার বিরুদ্ধে অন্য স্যাটেলাইটের পিছু নেওয়ার অভিযোগ উঠেছিল। ২০২২ সালে রাশিয়ার গুপ্তচর স্যাটেলাইট Cosmos 2558 আমেরিকার USA 338 স্যাটেলাইটের কাছাকাছি পৌঁছে যায়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget