এক্সপ্লোর

Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?

Snake with Two Heads Found: দুই মাথা, চার চক্ষুবিশিষ্ট সাপ পাওয়া গেল গুজরাত থেকে। বিরল প্রজাতির সাপ। কী বলছেন বিশেষজ্ঞরা?

নয়াদিল্লি: বিরল এবং অস্বাভাবিক দেখতে সাপের দেখা পাওয়া গেল এবার। দু’টি মাথা রয়েছে সাপটির। শুধু দুই মাথাই নয়, চোখও দু’জোড়া। গুজরাতের একটি খামার থেকে উদ্ধার করা হল সেটিকে। বিরল ওই সাপটির ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বিরল প্রজাতির সাপটি দেখে উচ্ছ্বসিত। (Snake with Two Heads Found)

গুজরাতের দাহোড়ের ধনপুর তালুকের একটি খামার থেকে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য মেরেকেটে ছয় ইঞ্চি। সেটি খামারে ঘুরে বেড়াচ্ছিল বলে জানা যাচ্ছে। সেই সময় সাপটির উপর নজর পড়ে লোকজনের। তাঁরাই সাপটিকে ধরার ব্যবস্থা করেন। স্থানীয়দের মুখে মুখে বিষয়টি চাউর হয়ে যায়। (Rare Snake Found)

দুই মাথা বিশিষ্ট সাপ উদ্ধারের খবর পেয়ে ওই খামারে পৌঁছে যায় ‘দাহোড় প্রকৃতি মিত্র মণ্ডল’। সেটি একটি অলাভজনক সংস্থা। বন্যপ্রাণী উদ্ধারই তাদের কাজ। তারা নিরাপদে সাপটিকে উদ্ধার করে আনেন। দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট সাপ দেখতে ওই খামারে ভিড় উপচে পড়ে। নানা জল্পনাও ছড়ায় মুখে মুখে। সেই অবস্থাতেই সাপটিকে বের করে আনেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ‘জ্ঞানেশ নন, বিজেপি-কে জেতাচ্ছেন গণেশ’, দাবি সম্বিত পাত্রের, পাল্টা বিরোধীদের

ওই সাপটিকে ‘Wolf Snake’ বলে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপটির বিষধর নয়। মানুষের জন্য বিপজ্জনক নয় একবারেই। তবে ওই সাপটি বিরল প্রকৃতির। সেটির ‘সাইসেফালি’ রয়েছে, যার ফলে প্রাণীর শরীরে একটির পরিবর্তে দু’টি মাথা গজিয়ে ওঠে।

দুই মাথা বিশিষ্ট পশু-পাখিতে বিরল হিসেবেই গণ্য করা হয়। শরীরের বিকাশ সংক্রান্ত অস্বাভাবিকতা চোখে পড়ে এক্ষেত্রে। স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ, মাছের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। সচরাচর এমন ঘটনা চোখে পড়ে না। 

আরও পড়ুন: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভ্রূণের বিকাশের সময়ই এই ধরনই এই অবস্থা তৈরি হয়। দুই ভ্রূণ সম্পূর্ণ ভাবে পৃথক না হলে, বা ভ্রূণের অস্বাভাবিক গঠনের সঙ্গে এই অবস্থার সংযোগ পাওয়া যায়। প্রাণীবিজ্ঞান অনুযায়ী, দুই মাথা বিশিষ্ট ‘বাইসেফালি’ অবস্থা সবচেয়ে বেশি দেখা যায় সাপেদের মধ্য়েই।  তাই বলে প্রায়শই দেখা যায় এমন নয়। 

গুজরাতের দাহোড়ে যে দুই মাথা বিশিষ্ট সাপ পাওয়া গিয়েছে, তাতে দু’টি মাথাতেই একজোড়া করে চোখ রয়েছে। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের গঠনও পৃথক।  ‘দাহোড় প্রকৃতি মিত্র মণ্ডল’ জানিয়েছে, গুজরাতে এই প্রথম এমন সাপ চোখে পড়ল তাদের। ভারতেও এমন নজির হাতেগোনা। দুই মাথাবিশিষ্ট দু’টি গোখরো, তিনটি ‘Wolf Snake’-ই পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।

সাপের পাশাপাশি, দুই মাথাবিশিষ্ট কচ্ছপও পাওয়া যায়। এক্ষেত্রে দু’টি মাথার নড়াচড়াও আলাদা হয়। খাবার, বিপদ দেখে প্রতিক্রিয়ায়ও হয় ভিন্ন। এর ফলে অসুবিধাই হয়। জঙ্গলে টিকে থাকা কঠিন হয়ে যায়। দাহোড়ে উদ্ধার হওয়া সাপটির বয়স প্রায় এক বছর।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget