এক্সপ্লোর

Spiderwebs on Mars: দাগ রেখে গিয়েছে ভূগর্ভস্থ জল, চাঁদের বুকে ‘মাকড়শার জাল’, ছবি দেখে হতবাক সকলে

Mars News: একেবারে কাছ থেকে মঙ্গলের মাটির কিছু ছবি তুলেছে Curiosity রোভার।

নয়াদিল্লি: কোনও রকম হইচই ছাড়া নীরবে কাজ করে যাচ্ছে। আর তাতেই একের পর এক যুগান্তকারী আবিষ্কার করে চলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র মঙ্গলযান Curiosity. এবার লালগ্রহের মাটিতে ‘মাকড়শার জালে’র ছবি তুলে সাড়া ফেলে দিল। আসলে কী সেই বস্তু, বিশদে ব্য়াখ্যা করল NASA. (Spiderwebs on Mars)

একেবারে কাছ থেকে মঙ্গলের মাটির কিছু ছবি তুলেছে Curiosity রোভার। আর সেই ছবিই সাড়া ফেলে দিয়েছে। যে ছবি হাতে এসেছে, তাতে মঙ্গলের মাটির বেশ কিছু জায়গায় আঁকিবুকি কাটা, জালের মতো বস্তু চোখে পড়েছে। একনজরে দেখলে সেগুলি মাকড়শার জাল বলেই ঠাহর হয়। ২৩ জুন ওই ছবি প্রকাশ করেছে NASA. (Mars News)

NASA জানিয়েছে, Gale Crater নামক গহ্বরে অবস্থিত, ৫.৫ কিলোমিটার উচ্চতার Mount Sharp পাহাড়ের ঢালে এই মুহূর্তে রয়েছে Curiosity. সেখানে ওই আঁকিবুকিগুলিই পরখ করে দেখছে।  ২০২৪ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করে, চলতি বছরের গোড়ায় ওই এলাকায় পৌঁছয় Curiosity রোভার। মঙ্গলের বুকে আগেও মাকড়শার জালের মতো কিছু দেখা গিয়েছিল। তবে এবারে যে জালের মতো অংশ দেখা গিয়েছে, তা চরিত্রগত ভাবে আলাদা। ফলে সেগুলি গুরুত্ব দিয়ে দেখতে চান বিজ্ঞাীরা।

তবে দেখতে মাকড়শার জালের মতো হলেও, Curiosity যে অংশের ছবি তুলেছে, সেগুলিকে Boxwork বলছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, যে আঁকিবুকি চোখে পড়ছে, সেগুলি আসলে খনিজ সমৃদ্ধ শৈলশিরা ২০ কিলোমিটার পর্যন্ত বিস্তার হতে পারে। এককালে ওই অঞ্চলে ভূগর্ভস্থ জল ছিল। পাথরের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় ফাটলে জমা হয় খনিজ। দীর্ঘ সময় ধরে জমতে জমতে সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। সময়ের সঙ্গে শিলা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু খনিজ নষ্ট হয়নি। ফলে শৈলশিরার নেটওয়র্ক রয়ে গিয়েছে। ওই অঞ্চল থেকে ক্যালসিয়াম সালফেটও পাওয়া গিয়েছে। সেই নমুনা সংগ্রহ করেছে Curiosity রোভার। 

এর আগে যে মাকড়শার জালের মতো অংশ চোখে পড়েছিল মঙ্গলের মাটিতে, সেগুলি ছিল কার্বন ডাই অক্সাইড বরফ। পৃথিবীর বুকে অনুরূপ জালও গড়তে সফল হন বিজ্ঞানীরা। তবে এবার যে অংশ সামনে এসেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে, মঙ্গলের বুকে জলের অস্তিত্ব সম্পর্কে বিশদে জানা সম্ভব হবে এবার। মাটির নীচে যে সাগর চাপা পড়ে গিয়েছে, সে ব্যাপারেও যথেষ্ট তথ্য় পাওয়া সম্ভব হবে। মঙ্গলের বুকে কখনও প্রাণের অস্তিত্ব ছিল কি না, তাও জানা সম্ভব বলে আশা বিজ্ঞানীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget