এক্সপ্লোর

Chewing Gum: চুইংগাম থেকে শরীরে ঢুকছে প্লাস্টিক! মারণ রোগ বাসা বাঁধছে দেহের ভিতরে, রিপোর্টে চাঞ্চল্য!

Science News: বিজ্ঞানীদের দাবি, আপনি প্রায়ই যে চুইংগাম চিবোতে থাকেন, তার মাধ্যমেও শরীরে ঢোকে শয়ে শয়ে প্লাস্টিকের কণা।

নয়া দিল্লি: সম্প্রতি একাধিক গবেষণায় দেখা গিয়েছিল বিভিন্ন খাবার থেকে দেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করতে পারে। এবার গবেষণায় দেখা গেল চুইংগাম থেকেই হাজার হাজার মাইক্রো প্লাস্টিক ঢুকে পড়ছে দেহে। বিজ্ঞানীদের দাবি, আপনি প্রায়ই যে চুইংগাম চিবোতে থাকেন, তার মাধ্যমেও শরীরে ঢোকে শয়ে শয়ে প্লাস্টিকের কণা।                                                                            

চুইংগাম শুধুমাত্র সতেজ থাকতে এবং স্বাদের জন্য চিবানো হয় না, এটি মানুষের অভ্যাস এবং জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সব বয়সের মানুষের, বিশেষ করে ছোটদের মধ্যে চুইংগাম খাওয়ার অভ্যাস দেখা যায়।কিন্তু এই চুইংগাম চিবানো যে মোটেই স্বাস্থ্যকর নয়।

চুইংগাম শরীরের মারাত্মক ক্ষতি করে। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন যে, চুইংগামে উপস্থিত মাইক্রোপ্লাস্টিক লালায় দ্রবীভূত হয় এবং শরীরে পাকাপাকি ঘাঁটি গাড়তে পারে। ওই গবেষণায় দেখা গিয়েছে, চুইংগাম চিবানোর সময় হাজার হাজার ক্ষুদ্র প্লাস্টিকের কণা মুখের ভিতরে দ্রবীভূত হয়। এই মাইক্রো প্লাস্টিক শরীরে প্রবেশ করে স্বাস্থ্যের জন্য মারাত্মক বিবিধ রোগ সৃষ্টি করতে পারে।

আসলে চুইংগাম মূলত তিনটি জিনিস দিয়ে তৈরি। একটি রাবারি বেস (পলিমার), মিষ্টি এবং স্বাদ বর্ধক উপাদান। যা চিবানোর সময় মাইক্রোপ্লাস্টিক নির্গত করে। গবেষকরা বাজার চলতি বিভিন্ন ব্র্যান্ডের চুইংগাম চিবানোর পর লালা পরীক্ষা করেছেন।

বিশেষ করে যখন ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম চিবানো হয়, তখন শরীরে এই ক্ষতিকারক উপাদানগুলির মাত্রা আরও বেড়ে যায়। বেশিরভাগ চুইংগাম সিন্থেটিক রাবার এবং প্লাস্টিকের তৈরি। ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম চিবোলে শরীরে এই ক্ষতিকারক উপাদানগুলির মাত্রা আরও বেড়ে যায়। যা শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক। একাধিক মারাত্মক রোগের প্রকোপ দিতে পারে। ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকিও অনেকাংশে বেড়ে যায়। 

পরিপাকতন্ত্রের উপরে প্রভাব: এই কণাগুলি অন্ত্রে জমা হতে পারে এবং পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে।

হরমোনের পরিবর্তন: মাইক্রো প্লাস্টিকে উপস্থিত রাসায়নিক শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।

দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা: শরীরে প্লাস্টিক জমে রোগ প্রতিরোধ ক্ষমতার উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget