এক্সপ্লোর

Sunita Williams: এলিয়েন ‘অবশ্যই’ আছে, জানালেন সুনীতা উইলিয়ামস, তাদের কি মানুষের মতোই দেখতে? উত্তর এল…

Sunita Williams on Aliens: ভারত সফরে এসে ইউটিউবার রাজ শামানির পডকাস্টে যোগ দেন সুনীতা।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে প্রাণধারণের পরিবেশ খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। মহাশূন্যের বুকে প্রাণ রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে দশকের পর দশক ধরে। এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। ভারত সফরে এসে নিজের শৈশব থেকে মহাকাশে সময় কাটানোর অভিজ্ঞতা যেমন তুলে ধরেছেন, তেমনই ভিন্গ্রহীদের নিয়ে নিজের মতামত জানাতেও কুণ্ঠা করেননি। (Sunita Williams on Aliens)

ভারত সফরে এসে ইউটিউবার রাজ শামানির পডকাস্টে যোগ দেন সুনীতা। সেখানে একরকম সাহস করেই সুনীতাকে প্রশ্ন করেন রাজ যে, "মহাকাশে ভিন্গ্রহী (এলিয়েন) আছে বলে কি বিশ্বাস করেন আপনি?" জবাবে সুনীতা বলেন, "অবশ্যই! অত কোটি কোটি নক্ষত্র মহাকাশে। আমরা ছোট্ট একটি গ্রহমাত্র। একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছি। তাই বলব হ্যাঁ, মহাকাশে প্রাণের অস্তিত্ব রয়েছে। পৃথিবীতেই এমন এমন জায়গায় প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে, যা কল্পনাও করতে পারিনি আমরা...মহাসাগরের নীচে, থার্মাল ভেন্টে, যেখানে আলো ঢোকে না, বাতাস ঝোকে না, ঘোর অন্ধকার।" (Sunita Williams)

মহাকাশে প্রাণের অস্তিত্ব থাকার সপক্ষে সুনীতা যুক্তি দেন, "দ্বিতীয় বার স্পেসওয়াকের সময় দেখেছিলাম...স্পেস স্টেশনের বাইরে অনুজীব থাকে। আমাদের থেকেই হয়ত পৌঁছেছে। কিন্তু বেঁচেও আছে মহাকাশে। অর্থাৎ মহাকাশে বাঁচতে পারে ওরা, তার সপক্ষে প্রমাণ রয়েছে। বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় জলের অসিত্ব পাওয়া গিয়েছে। সেখানে মহাকাশ পাঠানো গেলে বোঝা যাবে।"

সুনীতা জানিয়েছেন, জল যেখানে আছে, সেখানে প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। তাঁর কথায়, "জল আছে মানে কিছু না কিছু থাকতেই পারে। চাঁদে, মঙ্গলে তরল থাকার ইঙ্গিত মিলেছে। হতে পারে ওখানেও হয়ত রয়েছে। পৌঁছতে পারলে দেখা যাবে।" তবে মহাকাশে প্রাণের অস্তিত্ব থাকলেও, তা যে মানুষের মতোই দেখতে হবে, এমন নিশ্চয়তা নেই বলেই মত সুনীতার। অন্য কোনও প্রজাতি হতে পারে বলে মত তাঁর। সুনীতা বলেন, "কোনও না কোনও ফর্মে আছে (প্রাণের অস্তিত্ব)।"

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-য় প্রায় তিন দশক কর্মরত ছিলেন সুনীতা। সম্প্রতি NASA থেকে অবসরগ্রহণ করেছেন তিনি। তিনি ভারতসফরে থাকাকালীনই NASA-র তরফে অবসরের কথা ঘোষণা করা হয়। সুনীতা জানিয়েছেন, আগামী প্রজন্মকে জায়গা করে দিতেই সরে আসছেন তিনি। মহাকাশ যে তাঁর অতিপ্রিয় জায়গা তা জানাতে ফোলেননি সুনীতা। কিন্তু ফের যাওয়ার কথা বললে স্বামী রেগে যাবেন বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget