এক্সপ্লোর

Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়

Ant Evolution: ডায়নোসরের অবলুপ্তিতেই ফুলেফেঁপে ওঠে পিঁপড়েরা। গবেষণায় নতুন তথ্য উঠে এল। ছবি: Gemini.

নয়াদিল্লি: কারও পৌষ মাস, তো কারও সর্বনাশ। পিঁপড়ে এবং ডায়নোসরের সম্পর্ক ব্য়াখ্য়া করতে বাংলার এই প্রবাদটিই সর্বোত্তম হয়ে উঠছে। কারণ ডায়নোসরের বিলুপ্তি না ঘটলে পিঁপড়েদের এত বাড়বাড়ন্ত হতো না বলে উঠে এল নয়া গবেষণায়। আজ থেকে প্রায় ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে প্রকাণ্ড গ্রহাণু আছড়ে পড়ে পৃথিবী থেকে ডায়নোসরদের অস্তিত্ব মুছে গিয়েছিল। আর তাতেই পিঁপড়েদের সাম্রাজ্য ফুলেফেঁপে ওঠে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। (Ant Evolution)

জার্মানির ইউনিভার্সিটি অফ মুনস্টারের ইনস্টিটিউট অফ এভলিউশন অ্যান্ড বায়োডাইভারস্টিটির গবেষণায় এই তথ্য় উঠে এসেছে। গবেষণার নেতৃত্বে ছিলেন লুকাস শ্রেডার। তাঁরা জানিয়েছেন, ১৪-১৭ কোটি বছর আগে পৃথিবীতে আবির্ভাব পিঁপড়ের। ১৫ হাজারের বেশি প্রজাতির পিঁপড়ের সন্ধান মিলেছে এখনও পর্ন্ত। কিন্তু বর্তমানে পৃথিবীতে তাদের যে আধিপত্য, ৭ কোটি বছর আগে তা ছিল না। গ্রহাণু আছড়ে পড়ে ডায়নোসর যুগের অবলুপ্তিত ঘটলে, পৃথিবীতে পিঁপড়ের আধিপত্য সূচনা ঘটে। (Science News)

আরও পড়ুন: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে

‘Science Advances’ জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। বর্তমান সময়ের ১৬টির মধ্যে ১২টি পিঁপড়ে উপজাতির ১৬৩টি প্রজাতির জিনোম বিশ্লেষণ করেন বিজ্ঞানীরা। পিঁপড়ের ১০ কোটি বছরের বিবর্তনীয় ইতিহাস পুনর্গঠন করেন তাঁরা। দেখা যায়, পিঁপড়ের DNA-তে যে স্থানান্তরযোগ্য উপাদান (Transposable Elements) রয়েছে, যাকে ‘জাম্পিং জিন’ বলা হয়, তার দ্বারা উপকৃত পিঁপড়েরা। সেগুলি DNA-এর এমন অংশ, যা পরিস্থিতি অনুযায়ী জায়গা বদল করে এবং নিজেদের প্রতিলিপিও তৈরি করে। এতকাল যদি বিজ্ঞানীদের ধারণা ছিল, ওই উপাদান হয়ত কোনও ‘জিনোমিক পরজীবী’, যা কোনও উপকার করে না, বরং ভাইরাসের মতো রোগ সৃষ্টি করে। 

আরও পড়ুন: নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি

তবে বর্তমানে ওই ‘জাম্পিং জিন’গুলিই বিবর্তনের উদ্ভাবনী শক্তি হিসেবে স্বীকৃতি পাচ্ছে। গবেষণাপত্রে বলা হয়েছে, যে সব পিঁপড়ের জিনোমে বেশি সংখ্যক স্থানান্তরযোগ্য উপাদান রয়েছে, বংশ পরম্পরায় তাদের প্রজাতির বৈচিত্র্যই সবচেয়ে বেশি। আজকের পিঁপড়েদের পূর্বপুরুষের শরীরে ঠিক কবে ওই স্থানান্তরযোগ্য উপাদানগুলির স্বতন্ত্র বিস্ফোরণ ঘটে, তাও চিহ্নিত করতে সফল হয়েছেন বিজ্ঞানীরা। গ্রহাণু আছড়ে পড়ে ডায়নোসরদের বিলুপ্তি ঘটার পর পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের যে বৃদ্ধি শুরু হয়, সেই প্যালিওজিন বা পুরাজীবীয় যুগের সূচনাপর্বেই পিঁপড়ের শরীরে নিহিত স্থানান্তরযোগ্য় উপাদানগুলি সক্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়। 

লুকাস শ্রেডার জানিয়েছেন, গ্রহাণুর আঘাতে পরিবেশের উপর নাটকীয় প্রভাব পড়ে। পরিবেশের উপর নেমে আসা ওই বিপর্যয়ই স্থানান্তরযোগ্য় উপাদানগুলিকে সক্রিয় করে তোলে এবং পিঁপড়েদের বৈচিত্রায়নের রাস্তা খুলে দেয়। একই ধরনের প্রভাব চোখে পড়েছে বাদুড়ের ক্ষেত্রেও। হঠাৎই ‘জাম্পিং জিনে’র কার্যকলাপে বৃদ্ধি চোখে পড়ে। এই ‘জাম্পিং জিন’কে রাসায়নিক কার্যকারণে জিনের প্রসারের সঙ্গেও জুড়ে দিয়েছেন বিজ্ঞানীরা। গন্ধ বুঝে দিক নির্ণয় করতে শুরু করে তারা, বাসার সঙ্গীদের চিনতে শুরু করে এবং গড়ে তোলে উপনিবেশ। ওই বিপর্যয় থেকেই পিঁপড়েদের রাসায়নিক সঙ্কেত শনাক্ত করার ক্ষমতা বৃদ্ধি পায় বলে মত তাঁদের।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget