এক্সপ্লোর

Science News: ইচ্ছে করেই ধরা দিচ্ছে না এলিয়েনরা? পৃথিবী একেবারেই না পসন্দ তাদের? বিজ্ঞানীরা বলছেন…

Alien Files: ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে নানা জনের নানা মত। তবে সম্প্রতি বিষয়টি নতুন করে চর্চা শুরু হয়েছে।

নয়াদিল্লি: ব্রহ্মাণ্ডে শুধুমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব রয়েছে? এলিয়েন বা ভিন্গ্রহীরা কি আদৌ আছে, না কি গোটাটাই কল্পনা? বহু শতাব্দী ধরে এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছিল। তবে বর্তমানে অন্য একটি প্রশ্ন ভাবি তুলেছে বিজ্ঞানীদের। ভিন্গ্রহীরা যদি থাকেও, পৃথিবী সম্পর্কে তাঁদের কী ভাবনা, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। (Alien Files)

ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে নানা জনের নানা মত। তবে সম্প্রতি বিষয়টি নতুন করে চর্চা শুরু হয়েছে। কিছু দিন আগে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, তিনি কখনও দেখেননি। তবে এলিয়েন আছে বলেই বিশ্বাস করেন তিনি। আর তার পর পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত গোপন নথিপত্র প্রকাশের নির্দেশ দেন, যাতে এলিয়েন, ভিন্গ্রহী যান সংক্রান্ত তথ্য রয়েছে। (Science News)

কিন্তু বিজ্ঞানীদের প্রশ্ন, এলিয়েন যদিও থেকেও থাকে, পৃথিবী এবং পৃথিবীবাসীকে নিয়ে কী ভাবনা তাদের? এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন জ্যোতির্পদার্থবিজ্ঞানী আবি লোয়েব। তাঁর মতে, এই প্রশ্নের উত্তর মনঃপুত হবে না অনেকেরই। আবি বলেন, “দূর থেকে আমি যদি পৃথিবীকে দেখলে আমি অন্তত হতাশই হতাম। আমাদের বিনিয়োগের সিংহভাগই সংঘর্ষ নিরসনে ব্যবহৃত হয়, যাতে এক পক্ষ অন্য পক্ষকে মেরে না ফেলে, আমরা একে অপরকে মেরে না ফেলি। সামান্য এক টুকরো ভূখণ্ডের দখল নিয়ে কী ভাবে ইউক্রেন যুদ্ধ চলছে দেখুন। এসব শুভবুদ্ধির লক্ষণ নয়।”

আবির মতে, এলিয়েন যদিও থাকেও, যুদ্ধ-সংঘাতে বিধ্বস্ত পৃথিবীকে দেখে মোটেই খুশি হবে না তারা। বরং তাদের কাছে বার্তা যাবে যে, পৃথিবীর সভ্যতা এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। তাদের মতো অত্যাধুনিক হয়ে উঠতে পারেনি। 

বিজ্ঞানীদের মতে, এলিয়েন যদি থেকেও থাকে, তাহলে সরাসরি পৃথিবীবাসীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেয়ে, নিরাপদ দূরত্বে থেকে পৃথিবীর দিকে নজর রাখবে তারা। নিজে থেকে ধরা না দিলে এলিয়েনদের নাগাল পাওয়া সহজ নয় বলেও মনে করছেন অনেকে। 

এলিয়েনদের অস্তিত্ব নিয়ে এখনও পর্যন্ত নানা তত্ত্ব সামনে এসেছে। সুদূর ব্রহ্মাণ্ড থেকে রহস্যজনক সিগনাল পাওয়া গিয়েছে যেমন, তেমনই ইতি উতি রহস্যজনক উড়ন্ত যান চোখে পড়েছে, যা ভিন্গ্রহী যান হতে পারে বলেও দাবি। এমনকি বহু গোপন নথিপত্রও ‘ফাঁস’ হয়েছে একাধিকবার। আমেরিকা সরকার কী নথি প্রকাশ করে, এই মুহূর্তে সেদিকে তাকিয়ে সকলে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget