এক্সপ্লোর

ম্যাকালামের সর্বকালের সেরা দলের ক্যাপ্টেন ভিভ, একমাত্র ভারতীয় সচিন

লন্ডন: নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামের সর্বকালের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে ঠাঁই পেলেন সচিন তেন্ডুলকর। দলের অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডস। ম্যাকালাম তাঁর সর্বকালের সেরা দলে সচিনের সঙ্গে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন ক্যারিবিয়ান ক্রিস গেইলকে। তিন নম্বরে প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিং। এছাড়াও ম্যাকুলাম তাঁর দলে রেখেছেন আরও তিনজন অসি ক্রিকেটারকে। তাঁর হলেন, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন এবং মিচেল জনসন। ৩৪ বছরের ম্যাকালাম গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। জীবনের শেষ ম্যাচে টেস্টে দ্রুততম শতরানের নজির গড়া এই বিধ্বংসী উইকেট-রক্ষক ব্যাটসম্যানের দলে রিচার্ডস ও গেইল ছাড়াও আর এক ক্যারিবিয়ান ব্রায়ান লারাকেও রাখা হয়েছে। দুই কিউই বোলার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টকেও এই দলে রেখেছেন ম্যাকুলাম। এছাড়াও রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিসও। BrendonMcCullum_AP-580x395 ম্যাকালাম বলেছেন, আমার দলে টপ অর্ডারে থাকবেন একজন বিধ্বংসী ব্যাটসম্যান। সেই হিসেবে গেইলের চেয়ে আর কেউ ভালো হতে পারে না। আর সচিন তো সারাদিন ধরেই ব্যাট করতে পারেন। পন্টিংয়ের রয়েছে অসাধারণ পরিসংখ্যান। দুই ওপেনারকে শুরুতে হারালেও পন্টিং একার হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। চাপের মুখেও শট খেলেন এবং আগ্রাসী ব্যাটিং করতে পারেন। চার নম্বরে লারাকে রেখেছেন ম্যাকালাম। এর পরই আসছেন কিংবদন্তী ক্যারিবিয়ান রিচার্ডস। ম্যাকুলাম বলেছেন, একটা সেশনেই ম্যাচের রাশ কেড়ে নিতে পারেন লারা। এরপরই আসছেন ভিভ। তিনিই দলের অধিনায়ক। তাঁর দক্ষতা ও চিরচেনা ঔদ্ধত্যে বলকে সীমানার বাইরে পাঠানোর ব্যাপারে ভিভ অতুলনীয়। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অলরাউন্ডার কালিস আসবেন ছয় নম্বরে। ম্যাকালাম বলেছেন, টপ অর্ডারে খেললেও তাঁর দলে ব্যাটিং অর্ডারে একটু নিচের দিকেই রাখতে হয়েছে কালিসকে। তবে ছয় নম্বরে খেললেও নিজের চেনা ছন্দেই কালিস খেলবেন বলে ম্যাকালামের আশা। গিলক্রিল্ট উইকেটকিপার। সাত নম্বরে নেমে গিলি কাজের কাজটা করে দিতে পারেন বলে মন্তব্য ম্যাকুলামের। বোলিং ডিপার্টমেন্টে কিংবদন্তী লেগ স্পিনার ওয়ার্নের সঙ্গে ম্যাকুলাম রেখেছেন জনসন এবং নিজের দেশের সাউদি ও বোল্টকে। ম্যাকালাম বলেছেন, জনসন বেশ কয়েক বছর ধরেই বিপক্ষকে সন্ত্রস্ত করে রেখেছিলেন। এর সঙ্গে প্রয়োজনে ব্যাটিংটাও করে দিতে পারেন। আর ওয়ার্নের রেকর্ডই ওর হয়ে কথা বলবে। সাউদি ও বোল্ট নিউজিল্যান্ডকে একটা গড়পড়তা দল থেকে অন্যতম সেরা দলে পরিণত হতে সাহায্য করেছে বলে মন্তব্য প্রাক্তন কিউই অধিনায়ক ম্যাকালামের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
FIFA World Cup 2026: জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
Argentina Football Team: বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের
বিশ্বকাপের মাঝেই প্রয়াত আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক, সম্মান জানাতে বিশেষ উদ্যোগ মেসিদের

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget