এক্সপ্লোর
বল হাতে ঝুলনদের দাপট, মন্ধানা, মিতালিদের অনবদ্য ব্যাটিং, দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পকেটে পুরল ভারত

মুম্বই : বল হাতে ঝুলন গোস্বামী ও শিখা পান্ডের দাপট এবং পরে অধিনায়ক মিতালি রাজ ও স্মৃতি মন্ধানার অনবদ্য ইনিংসে ভর করে ভারতের মহিলাদের দল চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিল। আর এই জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় বোলারদের দাপটে ৪৩.৩ ওভারে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ঝুলন ও শিখা-উভয়েই চারটি করে উইকেট নেন। এছাড়াও পুনম যাদব নিয়েছেন দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। মন্ধানা ৭৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। জেমিমা রডরিগেজের সঙ্গে ইনিংসের সূচনা করেন মন্ধানা। কিন্ত দ্বিতীয় ওভারেই জেমিমা খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর মন্ধানার সঙ্গে যোগ্যসঙ্গত করেন পুনম রাউত। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে ৭৩ রান যোগ হয়। পুনম যখন আউট হন, তখনও ভারতের জয়ের জন্য ৮৮ রানের প্রয়োজন ছিল। এরপর মন্ধানার সঙ্গে জুটি বাঁধেন মিতালি রাজ। দলের ১৪০ রানের মাথায় আউট হন মন্ধানা। কিন্তু মাথা ঠাণ্ডা রেখে দীপ্তি শর্মাকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন মিতালি। তিনি ৪৭ রানে অপরাজিত থাকেন। এর আগে ঝুলন ও শিখার বোলিংয়ে নাজেহাল হয় ইংল্যান্ড। তাদের মাত্র তিন ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সবচেয়ে বেশি রান করেন নাতালি স্কাইভার (৮৫)।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















