এক্সপ্লোর

ভারতের পেস আক্রমণ দেখে চমকে গিয়েছি, বলছেন এ বি ডিভিলিয়ার্স

জোহানেসবার্গ: এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের পারফরম্যান্স এখনও পর্যন্ত হতাশাজনক। দু’টি টেস্টেই ব্যাটিং ব্যর্থতার ফলে হেরে গিয়েছে ভারত। তবে ভারতের বোলারদের পারফরম্যান্স উজ্জ্বল। বিশেষ করে পেসাররা নিজেদের কাজটা ভালভাবেই করছেন। এটা বিপক্ষের ক্রিকেটারদেরও নজরে পড়েছে। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স বলেছেন, ভারতের এরকম উজ্জীবিত পেস আক্রমণ দেখে তাঁরা চমকে গিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ‘গোলাপী’ একদিনের ম্যাচ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিভিলিয়ার্স বলেছেন, ‘ভারতের খেলা দেখে আমি অভিভূত। ওদের পেস বোলিং দেখে আমি চমকে গিয়েছি। আমরা যা আশা করেছিলাম, তার চেয়ে বেশি দক্ষতা ও গতির পরিচয় দিয়েছে ওরা।’ দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে ভারতের বিরুদ্ধে দু’টি টেস্টেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ডিভিলিয়ার্স। তিনিই এখনও পর্যন্ত এই সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী। এ বিষয়ে তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যিই গুরুত্বপূর্ণ ও ভাল একটি সিরিজ জয়ের সঙ্গে যুক্ত থাকতে পারাটা খুব উপভোগ করেছি। দলের সবাই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আমি খেলা উপভোগ করছি।’ সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ১৫৩ রানের ইনিংসের প্রশংসা করে ডিভিলিয়ার্স বলেছেন, ‘প্রথম ইনিংসে বিরাট খুব ভাল খেলেছে। আমি ওকে অভিনন্দন জানিয়েছি। আরও কয়েকজনও খুব ভাল খেলেছে। ফাফ দু প্লেসি অর্ধশতরান করেছে। ডিন এলগারও খুব ভাল খেলেছে।’ ডিভিলিয়ার্স স্পষ্ট করে দিয়েছেন, সিরিজ জিতে যাওয়ার পরেও তাঁরা তৃতীয় টেস্টে জয়ের জন্যই ঝাঁপাতে চান। তৃতীয় টেস্ট প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওয়ান্ডারার্স টেস্টের দিকে তাকিয়ে আছি আমরা। সেঞ্চুরিয়নের তুলনায় ওখানে আরও বাউন্স ও গতি থাকবে বলে আশা করছি।’

সেরা শিরোনাম

Mumbai Indians: সিংহাসন ফিরে পাবেন রোহিত? পরবর্তী অধিনায়ক ঘোষণা কবে? কী জানাল মুম্বই ইন্ডিয়ান্স?
সিংহাসন ফিরে পাবেন রোহিত? পরবর্তী অধিনায়ক ঘোষণা কবে? কী জানাল মুম্বই ইন্ডিয়ান্স?
Sanju Samson: জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
Shreyas Iyer: নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
Hardik Pandya: চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে

ভিডিও

Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget