এক্সপ্লোর

Ravi Shastri on Team India: 'বেস্ট অফ থ্রি' ফাইনালের হয়ে সওয়াল গুরু শাস্ত্রীর

বিশ্বের সেরা টেস্ট দল কারা, ভারত, নাকি নিউজ়িল্যান্ড, আর কিছুদিনের মধ্যেই তা নির্ধারিত হয়ে যাবে। ১৮-২২ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড।

মুম্বই: বিশ্বের সেরা টেস্ট দল কারা, ভারত, নাকি নিউজ়িল্যান্ড, আর কিছুদিনের মধ্যেই তা নির্ধারিত হয়ে যাবে। ১৮-২২ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। বুধবার সন্ধ্য়ায় মুম্বই থেকে ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি দিলেন ভারতীয় ক্রিকেটারেরা। তার আগে সাংবাদিকদের ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলে গেলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বেস্ট অফ থ্রি ফর্ম্যাটে হওয়া উচিত ছিল।

শাস্ত্রী বলেছেন, 'বেস্ট অফ থ্রি ফাইনাল হয়তো আদর্শ হতো। তবে একটা ম্যাচ একটা ম্যাচই। ছেলেরা এই জায়গাটা অর্জন করে নিয়েছে। এটা রাতারাতি হয়নি। ছেলেরা দীর্ঘদিন ধরে এক নম্বর জায়গাটা ধরে রেখেছে।' তিনি যোগ করেছেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল খেলতে চলেছি। খেলাটার গুরুত্বের কথা ভাবলে এটাই সবচেয়ে বড় ম্যাচ। এই ফর্ম্য়াট আপনার পরীক্ষা নেবে। দলগুলি একে অপরের বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে খেলেছে আর তারপরই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে।'

ভারতীয় ক্রিকেট একটা নতুন দিগন্ত রচনা করতে চলেছে। একই সঙ্গে দুটি দল বিশ্বের দুই প্রান্তে ক্রিকেট মাঠে ভারতের প্রতিনিধিত্ব করবে। কারণ, বিরাটরা যখন ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলবেন, তখন ভারতের আরও একটি দল শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলবে। যা নিয়ে শাস্ত্রী বলেছেন, 'সারা বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রসার ঘটাতে হলে এটাই একমাত্র রাস্তা। অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে দলের সংখ্যা বাড়াতে হবে।'

২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসনের বলে রীতিমতো নাস্তনাবুদ হতে হয়েছিল তাঁকে। পরে অবশ্য ইংল্যান্ডের মাটিতেও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বিরাট। ২০১৪ সালের বিরাটের সঙ্গে ২০২১ সালের বিরাটের কী পার্থক্য? শাস্ত্রী মজা করে বলেছেন, 'এখন কোহলি আগের চেয়েও বেশি ফিট। আর সাফল্যের ঝুলিতে সাড়ে পাঁচ হাজার মতো বেশি রান রয়েছে।'

সেরা শিরোনাম

IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
IND vs ENG: শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
FIFA World Cup 2026: দলের প্রয়োজনে জ্বলে উঠলেন কেন, অধিনায়কের জোড়া গোলেই পিছিয়ে পড়েও কঙ্গোকে হারাল ইংল্যান্ড
দলের প্রয়োজনে জ্বলে উঠলেন কেন, অধিনায়কের জোড়া গোলেই পিছিয়ে পড়েও কঙ্গোকে হারাল ইংল্যান্ড

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget