এক্সপ্লোর

অস্ট্রেলিয়ায় স্মরণীয় মূহুর্তের অপেক্ষায় সচিন-পুত্র অর্জুন

সিডনি :বাবা কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। সেই বাবার পদাঙ্ক অনুসরন করছে তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকর। ডাউনআন্ডারে বাবা যা করেছিলেন তা করার একটা সুযোগ ছেলের সামনে। আগামী রবিবার ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)-তে খেলতে নামবে অর্জুন। স্পিরিট অফ ক্রিকেট গ্লোবাল চ্যালেঞ্জ টি ২০ টুর্নামেন্টে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই)-এর হয়ে খেলছে বাঁহাতি পেসার অর্জুন। অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছে অর্জুন। ব্র্যাডম্যান ওভালে গত বৃহস্পতিবার হং কং ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছে অর্জুন। এবার এসসিজি।। এই মাঠে তার বাবা একদিন ও টেস্ট-উভয় ধরনের ক্রিকেটেই বেশ কয়েকটি স্মরণীয় ইনিংস খেলেছেন। ২০০৪-এর টেস্ট সিরিজে দুরন্ত ২৪১ রানের ইনিংস খেলেছিলেন সচিন। আর ওই ইনিংসে একটিও কভার ড্রাইভ মারেননি তিনি। অসি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাঁর দাপট দেখানো এসসিজি-তে ছেলের খেলা দেখতে হাজির থাকবেন সচিন। ২০১১-তে সচিন জানিয়েছিলেন, ভারতের বাইরে তাঁর প্রিয় মাঠ এসসিজি। এটা আমার কাছে একটা বিশেষ জায়গা। এমন কিছু মাঠ থাকে সেখানে পা রাখলেই মনে হয়, ভালো কিছু করা যাবে। এসসিজি এমনই একটি মাঠ। এখানে খেলাটা দারুন উপভোগ করি। ক্যারিয়ান কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারা এই মাঠে অপরাজিত ২৪১ রানের ইনিংসকে সচিনের কেরিয়ারের সেরা ইনিংস আখ্যা দিয়েছিলেন। ওই ইনিংস এখনও প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের স্মৃতিতে অম্লান। স্টিভ ওয়ার বিদায়ী সিরিজে ওই ইনিংস খেলেছিলেন সচিন। পন্টিং উইসডেনের তেন্ডুলকর সংক্রান্ত গ্রন্থে লিখেছিলেন যে, ওই সময় রান পাচ্ছিলেন না সচিন। এসসিজি-র ওই ইনিংসে একটাও কভার ড্রাইভ মারেননি সচিন। যে শৃঙ্খলা ও কৃতসংকল্পতা ছিল ওই ইনিংসে তা সত্যিই প্রশংসাযোগ্য। ২০১২-তে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে সাম্মানিক সদস্যপদ পেয়েছিলেন সচিন।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget