এক্সপ্লোর

কাল ধোনির ৩০০-তম ম্যাচ, সিরিজে ব্যবধান বাড়ানোই লক্ষ্য ভারতের

কলম্বো: আগামীকাল ৩০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৩০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি। ধোনির আগে সচিন তেন্ডুলকর (৪৬৩), রাহুল দ্রাবিড় (৩৪৪), মহম্মদ আজহারউদ্দিন (৩৩৪), সৌরভ গঙ্গোপাধ্যায় (৩১১) ও যুবরাজ সিংহ (৩০৪) ভারতের হয়ে ৩০০ বা তার বেশি একদিনের ম্যাচ খেলেছেন। এবার ধোনিও অভিজাত ‘৩০০ ক্লাব’-এর সদস্য হচ্ছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ভারত। আগামীকাল চতুর্থ একদিনের ম্যাচে ব্যবধান বাড়ানোই বিরাট কোহলির দলের লক্ষ্য। এই ম্যাচের একমাত্র আকর্ষণ ধোনি। তিনি অবশ্যই ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবেন। এই সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন ধোনি। প্রয়োজনের মূহূর্তে অপরাজিত ৪৫ ও ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচে দলকে জিতিয়েছেন প্রাক্তন অধিনায়ক। তাঁকে ফের ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছে। ফর্ম ধরে রাখাই ধোনির লক্ষ্য। সিরিজ জিতে যাওয়ার ফলে চতুর্থ ও পঞ্চম ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে ভারত। কুলদীপ যাদব, মণীশ পাণ্ডে, অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুরের মতো যে ক্রিকেটাররা সম্প্রতি বেশি খেলার সুযোগ পাননি, তাঁদের সুযোগ দেওয়া হতে পারে। তবে ভারতের একমাত্র চিন্তার কারণ অধিনায়কের ফর্ম। প্রথম ম্যাচে দারুণ খেললেও, পরের দুটি ম্যাচেই চাপের মুখে অল্প রানে আউট হয়ে গিয়েছেন বিরাট। তিনি দ্রুত ফর্মে ফিরতে চাইবেন। কেদার যাদবও পরপর দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়ে গিয়েছেন। তিনিও চাপে আছেন। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও, বল হাতে দলকে ভরসা দিচ্ছেন কেদার। তিনি এই সিরিজে এখনও পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেন। ফলে সবমিলিয়ে ভারতীয় দল ফুরফুরে মেজাজেই আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget