এক্সপ্লোর

Mohammad Amir: করোনা আক্রান্ত পাকিস্তানের তারকা পেসার, খেলবেন না টি-১০ লিগে

Mohammed Amir Corona: পাকিস্তানের তারকা পেসার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই খবর। তবে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন আমির। এ-ও জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন। আবু ধাবি টি-টেন লিগে খেলবেন না তিনি।

লাহৌর: করোনা আক্রান্ত মহম্মদ আমির (Mohammed Amir)। পাকিস্তানের তারকা পেসার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই খবর। তবে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন আমির। এ-ও জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন। তবে আবু ধাবি টি-টেন লিগে খেলবেন না তিনি।

আমির বৃহস্পতিবার সকালে ট্যুইট করেন, 'আমি করোনা আক্রান্ত বলে এ বছরের টি-টেন লিগে খেলছি না। তবে আমি ভাল আছি। দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন।'

কিছুদিন আগেই যশপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বাঁহাতি পাক পেসার মহম্মদ আমির। তাঁর মতে, টি-টোয়েন্টিতে বুমরাই বিশ্বসেরা পেসার। নিজের ইউটিউব চ্যানেলে আমির বলেছিলেন, ‘‘এখনই বুমরার সঙ্গে শাহিন শাহ আফ্রিদির তুলনা বোকামি। শাহিনের বয়স কম। অনেক কিছু শিখছে। বুমরা সেখানে বেশ কয়েক বছর ধরে ভারতীয় বোলিং আক্রমণের মূল স্তম্ভ। ও-ই টি-টোয়েন্টিতে এখন বিশ্বসেরা পেসার। বিশেষ করে শেষের দিকের ওভারগুলোতে।’’ যোগ করেছিলেন, ‘‘এটাও সত্যি, শাহিনই এই মুহূর্তে আমাদের সেরা জোরে বোলার। গত দেড় বছরে ওর বোলিং দেখে সেটাই মনে হয়েছে। নতুন বলে বুমরা অসাধারণ। কিন্তু তরুণদের মধ্যে শাহিনও উঠে এসেছে। নতুন বলটাও ভাল করছে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারানোর পর হরভজনের সঙ্গে বাগযুদ্ধ বেঁধে গিয়েছিল আমিরের। আমির ট্যুইটারে হরভজনকে ট্যাগ করে লেখেন, "সবাইকে হ্যালো। একটা জিনিস জানবার ছিল, হরভজন সিং পাজি টিভি ভাঙেননি তো! দিনের শেষে এটা ক্রিকেট।" ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত। সেবার সুপার টেনের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। শাহিদ আফ্রিদির পাকিস্তানকে কুড়ি ওভারের মধ্যে ১১৮ রানে বেঁধে ফেলেছিল ধোনির ভারত। জবাবে বিরাট কোহলির ব্যাটে (৩৭ বলে ৫৫) ভর করে ভারত ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। ওই ম্যাচের পর বহু পাকিস্তানি সমর্থক হতাশায় টিভি ভেঙেছিলেন। তারপর থেকেই এমনটা মনে কর হয় যে, পাকিস্তান বিশ্বকাপের আসরে ভারতের কাছে হারলেই ফের না টিভি ভাঙে! যদিও এবার উল্টো হওয়ায় আমির কটাক্ষ করেছিলেন ভাজ্জিকে।

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget