এক্সপ্লোর

করোনা ভাইরাসে আক্রান্ত পাওলো মালদিনি ও ছেলে ড্যানিয়েল, প্রয়াত রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট

ইতালির অপর এক বিখ্যাত ক্লাব জুভেন্তাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ পাওলো ডিবালা ও তাঁর বান্ধবীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মিলান: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ইতালির কিংবদন্তী ফুটবলার পাওলো মালদিনি ও তাঁর ছেলে ড্যানিয়েল। মালদিনি এখন এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর। এই ক্লাবের যুব দলের হয়েই খেলছেন ১৮ বছর বয়সি ড্যানিয়েল। এসি মিলানের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর মালদিনির শরীরেও সংক্রমণের উপসর্গ দেখা দিতে থাকে। তিনি ও ড্যানিয়লে গত দু’সপ্তাহ ধরে বাড়িতেই আছেন। তাঁদের শারীরিক পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়েছে। যতদিন না তাঁরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন, ততদিন তাঁদের বাড়িতেই থাকতে হবে। অন্যদিকে, ইতালির অপর এক বিখ্যাত ক্লাব জুভেন্তাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ পাওলো ডিবালা ও তাঁর বান্ধবীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে জুভেন্তাসের অন্য দুই ফুটবলার ড্যানিয়েল রুগানি ও বাইসে মাতাউদিও আক্রান্ত হন। এবার ডিবালাও আক্রান্ত হলেন। করোনা ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ইতালিতে। এখনও পর্যন্ত মৃত ৪,৮০০-রও বেশি। আক্রান্ত প্রায় ৫৬,০০০। গতকাল প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে জনজীবন স্তব্ধ। ফুটবল লিগও বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট লরেঞ্জো স্যাঞ্জ। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর প্রয়াণে ক্লাবের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে।

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: সেইফার্টকে ফেরালেন ব্রার, ১২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৫/১, লাইভ আপডেট
সেইফার্টকে ফেরালেন ব্রার, ১২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৫/১, লাইভ আপডেট
India vs New Zealand: টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, দলে বড় চমক, এক ঝাঁক পরিবর্তন
টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, দলে বড় চমক, এক ঝাঁক পরিবর্তন
Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget