এক্সপ্লোর

Sunil Gavaskar: ৩৩ বছরেও তৈরি হয়নি ক্রিকেট অ্যাকাডেমি, মহারাষ্ট্র সরকারকে জমি ফেরালেন কিংবদন্তি

Sunil Gavaskar: ২০১৯ সালে মহারাষ্ট্র সরকার গাওস্করের ট্রাস্টকে চিঠি দিয়ে জমি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব মেনে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

মুম্বই: কথা ছিল, ক্রিকেট অ্যাকাডেমি তৈরি হবে। সেখানে কিংবদন্তির প্রশিক্ষণে ক্রিকেট খেলা শিখবে খুদেরা। কিন্তু তিন দশক পার। অ্যাকাডেমি এখনও বিশ বাঁও জলে।

৩৩ বছর পার

ক্রিকেট অ্যাকাডেমি তৈরির জন্য ৩৩ বছর আগে মহারাষ্ট্র সরকার জায়গা দিয়েছিল সুনীল গাওস্করকে (Sunil Gavaskar)। কিন্তু এত দিনেও সেই অ্যাকাডেমি গড়ে ওঠেনি। তাই সরকারকে জায়গা ফিরিয়ে দিলেন গাওস্কর। মহারাষ্ট্র হাউজিং‌ অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি ১৯৮৯ সালে সুনীল গাওস্কর ক্রিকেট ফাউন্ডেশন ট্রাস্টকে বান্দ্রায় ২১৩৪৮ বর্গফুট জায়গা দেয়। সেখানে একটি ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করার কথা ছিল। কিন্তু এত দিনেও সেই অ্যাকাডেমি তৈরির কাজ শুরু হয়নি। যে কারণে গোটা পরিকল্পনা বাতিল করে জমি ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব ক্রিকেটের লিটল মাস্টার।

প্রস্তাবে সাড়া

২০১৯ সালে মহারাষ্ট্র সরকার গাওস্করের ট্রাস্টকে চিঠি দিয়ে জমি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। সেই সঙ্গে ট্রাস্টের সঙ্গে জমি সংক্রান্ত চুক্তি শেষ করার প্রস্তাব দেয় তারা। সেই প্রস্তাব মেনে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী জিতেন্দ্র আওয়াদ বলেছেন, ‘‘গাওস্কর জমি ফিরিয়ে দিয়েছেন। উনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও আমাকে চিঠি লিখে জানিয়েছেন যে, ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করতে পারবেন না। তাই জমি ফিরিয়ে দিয়েছেন।’’

গাওস্করও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। বলেছেন, ‘‘হ্যাঁ, আমার ট্রাস্ট জমি ফিরিয়ে দিয়েছে। এই মুহূর্তে অন্যান্য অনেক কাজ রয়েছে আমার। তাই অ্যাকাডেমি তৈরির কাজে সময় দিতে পারব না। তবে এভাবে জমি ফেলে রাখার কোনও মানে হয় না।" তবে খুদে শিক্ষার্থীদের জন্য মহারাষ্ট্র সরকার কিছু করতে চাইলে তিনি ফের এগিয়ে আসবেন বলে জানিয়েছেন গাওস্কর। বলেছেন, "যদি সরকার নিজে থেকে অ্যাকাডেমি তৈরি করে ও সেই বিষয়ে আমার পরামর্শ চায় তা হলে আমি রাজি।"

আরও পড়ুন: চাপ নিয়ে মাঠে নামলে সেরাটা দেওয়া যায় না, আইপিএলে জ্বলে ওঠার পর বলছেন ঋদ্ধিমান

সেরা শিরোনাম

IND vs WI: ভেঙে গেল সব রেকর্ড, গিল, রোহিতের দৌলতে সর্বাধিক রান তাড়া করে গুয়াহাটিতে ভারতের ঐতিহাসিক জয়
ভেঙে গেল সব রেকর্ড, গিল, রোহিতের দৌলতে সর্বাধিক রান তাড়া করে গুয়াহাটিতে ভারতের ঐতিহাসিক জয়
India vs West Indies Live: জোড়া সেঞ্চুরিতে মোক্ষম জবাব রোহিত-গিলের, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে ভারতের জয়
জোড়া সেঞ্চুরিতে মোক্ষম জবাব রোহিত-গিলের, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে ভারতের জয়
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অনবদ্য গিল, দ্বিতীয় ওয়ান ডে দ্বিশতরান হাঁকিয়ে গেলকে সম্মান জানালেন শুভমন!
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অনবদ্য গিল, দ্বিতীয় ওয়ান ডে দ্বিশতরান হাঁকিয়ে গেলকে সম্মান জানালেন শুভমন!
Asian Games 2026: ৪৪ বছর পর সোনা জয়ের হাতছানি মহিলা হকি দলের, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত
৪৪ বছর পর সোনা জয়ের হাতছানি মহিলা হকি দলের, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

ভিডিও

Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |
Anubrata Mondal News |
Anubrata Mondal - Birbhum News |
Suvendu Adhikari: বিদ্যাসগরের জন্মস্থানে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget