এক্সপ্লোর

দেখুন: চেনা ছন্দে ওয়ার্নার, ডান হাতে ব্যাট করে ছক্কা, মারলেন সুইচ হিটও, চোট লাগল কনুইতে

ঢাকা ও মেলবোর্ন: পুরানো মেজাজেই দেখা গেল ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়া দলের এই ওপেনারের বল বিকৃতিকাণ্ডে নির্বাসনের মেয়াদ আগামী মার্চে শেষ হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিধ্বংসী মেজাজেই দেখা গেল ওয়ার্নারকে। সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে ডান হাতে ব্যাট করে ৩ বলে ১৪ রান করলেন তিনি। তবে আর এক নির্বাসিত অজি ক্রিকেটার স্মিভ স্মিথের মতো কনুইতে চোট পেয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে তাঁকে। গত বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে সিলেটের অধিনায়ক ১৯ তম ওভারে ডান হাতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বিপক্ষের বোলার ক্রিস গেইল যে অ্যাঙ্গেলে বোলিং করছিলেন, তা মোকাবিলার জন্যই ডান হাতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। সবাইকে বিস্মিত করে ডান হাতে ব্যাট করে বেশ সফল হলেন তিনি। প্রথম দুটি বল ব্যাটে লাগেনি। এরপর ডান হাতে ব্যাট করে প্রথম বলটাই লং অনের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। এরপর অ্যাঙ্গেল বদলানোর জন্য গেইল যখন ওভার দ্য উইকেট বোলিং করলেন, তখন সেই বল সুইপ করে বাউন্ডারি মারলেন ওয়ার্নার। এরপর সুইচ শটে ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। এই প্রথম বাঁহাতি ওয়ার্নার ডানহাতে ব্যাটিংয়ের চেষ্টা করলেন না। ২০১০-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ম্যাচে এমন চেষ্টা করেছিলেন। কিন্তু ফিল্ড আম্পায়ার এ ব্যাপারে তাঁকে অনুমতি দেননি। তবে বিপিএলে মাঝপথে ডানহাতে ব্যাটিং করার ক্ষেত্রে আম্পায়ার বাধা দেননি। কিন্তু শেষপর্যন্ত কনুইতে চোট পাওয়ায় তাঁকে দেশে ফিরতে হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে যে, চোট কতটা গুরুতর তা জানা নেই। দেশে ফেরার আগে পর্যন্ত তিনি সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন। এর অর্থ ১৮ ও ১৯ জানুয়ারির ম্যাচে তিনি খেলবেন। স্মিথের ইতিমধ্যেই দেশে ফেরার পর কনুইয়ে চোটের জন্য অস্ত্রোপচার হয়েছে। ছয় সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। আগামী সোমবার অস্ট্রেলিয়ার ফিরছেন ওয়ার্নার। সেখানে তাঁর চোট পরীক্ষা করে দেখা হবে। আগামী ২৮ মার্চ দুজনের নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের শেষ দুটি ম্যাচে তাঁরা খেলবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: চেন্নাই সুপার কিংসে বড় ধাক্কা, প্রথম কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গেলেন ধোনি!
চেন্নাই সুপার কিংসে বড় ধাক্কা, প্রথম কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গেলেন ধোনি!
KKR: তিনবারের চ্যাম্পিয়ন, নিলামে ছিল বড় চমক, এক নজরে নাইটদের শক্তি, দুর্বলতা, এক্স ফ্যাক্টর
তিনবারের চ্যাম্পিয়ন, নিলামে ছিল বড় চমক, এক নজরে নাইটদের শক্তি, দুর্বলতা, এক্স ফ্যাক্টর
IPL 2026: এখনও পাত্তা নেই স্টার্কের, অস্ট্রেলিয়ান তারকার ফিটনেস নিয়ে মুখ খুললেন স্ত্রী অ্যালিসা হিলি
এখনও পাত্তা নেই স্টার্কের, অস্ট্রেলিয়ান তারকার ফিটনেস নিয়ে মুখ খুললেন স্ত্রী অ্যালিসা হিলি
IPL 2026: সুবিধা হল কেকেআরের? এখনও MI শিবিরে যোগই দেননি দুই তারকা, বুমরা কি নাইটদের বিপক্ষে খেলবেন?
সুবিধা হল কেকেআরের? এখনও MI শিবিরে যোগই দেননি দুই তারকা, বুমরা কি নাইটদের বিপক্ষে খেলবেন?

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget