এক্সপ্লোর

কাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন লড়াই শ্রীজেশদের

রিও ডি জেনেইরো: আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পর কার্যত কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে ভারতের পুরুষ হকি দল। ৩৬ বছর পরে অলিম্পিকের নক-আউট পর্যায়ে খেলবে ভারতের হকি দল। তবে তার আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। বিশ্বের দু নম্বর দলের বিরুদ্ধে শ্রীজেশ-রুপিন্দর পাল সিংহদের লড়াই সহজ হবে না। সেই কারণে এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী হলেও সতর্ক থাকছে ভারত।   নেদারল্যান্ডস ম্যাচের আগে ভারতের অধিনায়ক শ্রীজেশ বলেছেন, ‘আমরা সবে গ্রুপ লিগে তিনটি ম্যাচ খেলেছি। আরও দুটি ম্যাচ বাকি। আমাদের আরও ভাল খেলতে হবে। কারণ, বেশি পয়েন্ট অর্জন করতে পারলে কোয়ার্টার ফাইনালে ক্রমতালিকায় পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাব। তাই বাকি দুটি ম্যাচে আরও ভাল পারফরম্যান্স চাই।’   গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে বিশ্ব লিগের ফাইনালে নেদারবল্যান্ডসকে হারিয়ে দিয়েছিল ভারত। সেই ম্যাচেরই পুনরাবৃত্তি চাইছেন শ্রীজেশ। ভারতের অধিনায়ক বলেছেন, ‘নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিরুদ্ধে জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আমাদের ছন্দ ধরে রাখতে হবে। নেদারল্যান্ডস দল যথেষ্ট অভিজ্ঞ। ওদের বিরুদ্ধে ভাল ফল করতে গেলে আমাদের শারীরিক ও মানসিকভাবে তৈরি থাকতে হবে।’   ভারতীয় হকি দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর রোল্যান্ট অল্টম্যান্স ২০ বছর আগে আটলান্টা অলিম্পিকে প্রথম সোনা জয়ী ডাচ দলের নায়ক ছিলেন। এবার নিজের দেশের বিরুদ্ধেই তাঁর লড়াই। নেদারল্যান্ডসকে হারানোর পরিকল্পনা করছেন অল্টম্যান্স। তাঁর বক্তব্য, ডাচদের বিরুদ্ধে সম্প্রতি একাধিক ম্যাচ খেলেছে ভারত। এবারও জিততেই পারে ভারত।

সেরা শিরোনাম

Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
Indian Selection Committee: বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার
বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget