এক্সপ্লোর

শনিবার আই লিগের নির্ণায়ক ম্যাচ, ভারতসেরা হওয়ার লড়াইয়ে মোহনবাগানের সামনে আইজল

আইজল: ভারতীয় ফুটবলের শীর্ষে কে যাবে, সেটা ঠিক হবে পাহাড় থেকেই। শনিবার ঘরের মাঠে আই লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে আইজল। এই ম্যাচের ফলই আই লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে। সেই লড়াইয়ে নামার আগে এগিয়ে সঞ্জয় সেনের দল। দু দলেরই পয়েন্ট সমান। তবে গোলপার্থক্যে এগিয়ে মোহনবাগান। চ্যাম্পিয়ন হতে গেলে অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হবে খালিদ জামিলের দলকে। অন্যদিকে, ন্যূনতম ব্যবধানে জিতলেই দ্বিতীয়বার আই লিগ ঢুকবে সবুজ-মেরুন তাঁবুতে। ড্র হলেও সুবিধা বাগানেরই। গোষ্ঠ পাল সরণিতে উৎসবের প্রস্তুতি সারা। আশায় বুক বাঁধছেন সমর্থকরা। ঘরের মাঠে এবারের আই লিগে এখনও হারেনি আইজল। তবে হোম ম্যাচে তাদের ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগান। শনিবারও সেই ফলই চাইছেন সনি, জেজেরা। তবে ঘরের মাঠে দর্শক সমর্থন আইজলের বড় ভরসা। তাছাড়া কলকাতার দলগুলির বিরুদ্ধে কোচ হিসেবে খালিদের রেকর্ড ভাল। সেই কারণেই উত্তর-পূর্ব ভারতের দল হিসেবে প্রথমবার আই লিগ জেতার বিষয়ে আত্মবিশ্বাসী আইজল। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে মোহনবাগান কোচ বিপক্ষের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেছেন, ‘আইজলকে জিততেই হবে। আমাদের উপর সেই চাপ নেই। ফলে আইজলই চাপে থাকবে। তবে কাল মাঠে যে কোনও ফলই হতে পারে।’ সবুজ-মেরুন শিবিরের বড় ভরসা জেজে ঘরের মাঠে খেলতে নামবেন। তাঁর পরিবারের লোকজনও গ্যালারিতে থাকবেন। তাঁদের সামনেই গোল করে দলকে আই লিগ জেতাতে চাইছেন জেজে। আইজল কোচ খালিদ অবশ্য এই ম্যাচের আগেও বরাবরের মতোই শান্ত। তিনি বলেছেন, ‘আমাদের ভাল খেলতে হবে। মরসুমের শেষটা যতটা সম্ভব ভাল জায়গায় থেকে শেষ করতে হবে আমাদের। সবাই ভাল খেলছে। আশা করি জিতব।’ শনিবার দুপুর দুটো বেজে পাঁচ মিনিট থেকে শুরু খেলা। বিকেলেই জানা যাবে ভারতীয় ফুটবলের তাজ কার মাথায় উঠল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget