এক্সপ্লোর

রঞ্জি সেমিফাইনাল: ইডেনে খাদের কিনারায় দাঁড়িয়ে লড়াকু সেঞ্চুরি অনুষ্টুপের, কর্নাটকের বিরুদ্ধে পাল্টা লড়াই বাংলার

প্রথম দিনের শেষে বাংলার স্কোর ২৭৫/৯। ১২০ রানে অপরাজিত অনুষ্টুপ। বাংলা শিবির আপাতত তিনশো রানের আশায়।

কলকাতা: এভাবেও ফিরে আসা যায়। ইডেনে অনুষ্টুপ মজুমদারের ব্যাটিং বিক্রম দেখার পর সমর্থকদের মুখে মুখে ফিরছে এই লাইনটাই। চন্দননগরের ক্রিকেটার শুধু প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরিটাই করলেন না, দলের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন। তাঁর ১৭৩ বলে ১৮টি চার ও একটি ছক্কা মেরে ১২০ রানের অপরাজিত ইনিংস এল এমন একটা সময়ে, যখন ৬৭/৬ হয়ে যাওয়া বাংলার শিবিরে রঞ্জি সেমিফাইনালের প্রথম দিনই হারের আতঙ্ক চেপে বসেছিল। দিনের শেষে বাংলার স্কোর ২৭৫/৯। করুণ নায়ার-কেএল রাহুল-মণীশ পাণ্ডেদের শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে আপাতত পাল্টা লড়াইয়ের রাস্তা খুলে ফেলতে পেরেছে বাংলা। শনিবার ইডেনে অনুষ্টুপ যখন ব্য়াট করতে নামেন, বাংলার স্কোর ৬২/৪। রঞ্জি ট্রফির সেমিফাইনালে মাঠে দর্শক টানার চেষ্টার কসুর করেনি সিএবি। সমস্ত গেট সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। বিনামূল্যে রাহুল-মনোজ তিওয়ারিদের খেলা দেখার সুযোগ। সপ্তাহান্তে মাঠে আসা দর্শকরা অবশ্য বাংলার ব্যাটসম্যানদের আত্মসমর্পণ ও উইকেট ছুড়ে দিয়ে আসা দেখে তখন হতাশাগ্রস্ত। অনুষ্টুপ ক্রিজে যাওয়ার সামান্য পরেই স্কোর ৬৭/৬। কর্নাটকের বোলারদের আস্ফালনের ছবি ইডেন জুড়ে। সেখান থেকেই পাল্টা লড়াই শুরু অনুষ্টুপের। প্রথমে সঙ্গে পেলেন শাহবাজ আমেদকে। বাংলার হয়ে প্রায় প্রত্যেক ম্যাচেই লোয়ার অর্ডারে ব্যাট হাতে অবদান রাখছেন শাহবাজ। শনিবার তিনি করলেন ৫০ বলে ৩৫ রান। সপ্তম উইকেটে অনুষ্টুপের সঙ্গে ৭২ রান যোগ করেন তিনি। শাহবাজ যখন ফিরলেন, বাংলার স্কোর ১৩৯/৭। অনুষ্টুপের সঙ্গে এরপর পাল্টা লড়াই শুরু আকাশ দীপের। ডানহাতি পেসার ব্যাট হাতে একসময় কর্নাটক বোলারদের হতাশা বাড়াতে থাকেন। ৭২ বলে ৪৪ রান করে পেরেন আকাশ। অনুষ্টুপের সঙ্গে অষ্টম উইকেটে ১০৩ রান যোগ করেন তিনি। বাংলা ইনিংসকে অক্সিজেন জুগিয়ে। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ২৭৫/৯। ১২০ রানে অপরাজিত অনুষ্টুপ। বাংলা শিবির আপাতত তিনশো রানের আশায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget