এক্সপ্লোর

প্যালেস্তাইনের প্রতিবাদের জের, ইজরায়েলের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাতিল আর্জেন্তিনার

বুয়েনস আইরেস: বিশ্বকাপের আগে ইজরায়েলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ বাতিল করে দিল আর্জেন্তিনা। শনিবার জেরুজালেমের টেডি কোলেক স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল। তবে প্যালেস্তাইনপন্থী সংগঠনগুলির প্রতিবাদের জেরেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে বলে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে খবর। জানা গিয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু নিজে আর্জেন্তিনার প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রিকে ফোন করে এই ম্যাচ বাতিল না করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধে সাড়া দেয়নি আর্জেন্তিনা। ম্যাচ বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইজরায়েল সরকার। ইজরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাভিগডর লিবেরম্যান ট্যুইট করে বলেছেন, ‘আর্জেন্তিনার ফুটবলের আভিজাত্য ইজরায়েলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো শক্তির চাপ সামাল দিতে পারল না। এটা লজ্জাজনক।’ বিশ্বকাপে আর্জেন্তিনার প্রথম ম্যাচ ১৬ তারিখ আইসল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ইজরায়েলের বিরুদ্ধেই শেষ প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসিদের। কিন্তু প্যালেস্তাইনের পক্ষ থেকে শুরু হয় প্রতিবাদ। সেদেশের ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজৌব মেসিকে এই ম্যাচে না খেলার আর্জি জানায়। এরপরেই ম্যাচ বাতিলের কথা জানা গেল। আর্জেন্তিনার বিদেশমন্ত্রী জর্জ ফাউরি অবশ্য দাবি করেছেন, ‘আমি যতদূর জানি, জাতীয় দলের খেলোয়াড়রা এই ম্যাচ খেলতে চাইছিল না।’ আর্জেন্তিনা দল বিশ্বকাপের প্রস্তুতির জন্য স্পেনের বার্সেলোনায় আছে। সেখান থেকে ইজরায়েল গিয়ে ম্যাচ খেলে রাশিয়ায় যাওয়া নিয়ে গত সপ্তাহেই অসন্তোষের কথা জানিয়েছিলেন আর্জেন্তিনার কোচ জর্জ সাম্পাওলি। তিনি বার্সেলোনাতে থেকেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার পক্ষে মতপ্রকাশ করেছিলেন। তাঁর সেই ইচ্ছাই পূরণ হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget