এক্সপ্লোর

ফুটবলের রাজপুত্র মেসির বিয়ে ৩০ জুন, সাজ সাজ রব আর্জেন্টিনার রোসারিও-তে

রোসারিও: বিয়ে ফুটবলের রাজপুত্রর। পাত্রী ছোটবেলার বান্ধবী অ্যান্টোনেল্লা রোকাজ্জো। আগামী ৩০ জুন।  এই বিয়ে ঘিরে সাজ সাজ রব আর্জেন্টিনার রোসারিওতে। এটা লিওনেল মেসির শহর। এলএম টেনের বিয়েই লাতিন আমেরিকায় কয়েক দশকের সবচেয়ে জমকালো অনুষ্ঠান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বিয়ের পিঁড়িতে বসার আগেই এই জুটির দুটি পুত্র সন্তান রয়েছে। থিয়াগো মেসি ও মাতেও মেসি। ফুটবলের মহাতারকার বিয়েতে যে রোসারিওতে নক্ষত্র সমাবেশ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। বার্সেলোনার একঝাঁক সহ খেলোয়াড় তো থাকছেই। বিয়েতে হাজির থাকতে পারেন বার্সার স্পেনের বিশ্বকাপজয়ী  ফুটবলার  জেরার্ড পিকের স্ত্রী তথা পপ তারকা শাকিরাও। কলম্বিয়ার পপ তারকা মেসির বিয়েতে আসতে পারেন বলে নিজেই জানিয়েছেন। এ ব্যাপারে রোকাজ্জোর সঙ্গে তাঁর ঝগড়ার কারণে তিনি আসবেন না বলে যে গুজব রটেছে, তা খারিজ করে দিয়েছেন শাকিরা। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লুইস সুয়ারেজ, নেইমার, ফাব্রেগাস ও জাভি হার্নান্ডেজের মতো মেসির ক্লাব বার্সার বর্তমান ও প্রাক্তন অনেক ফুটবলারই আসতে পারেন। আর্জেন্টিনা স্ট্রাইকারের ম্যানেজার জানিয়েছেন, আগামী ৩০ জুন মেসির ৩০ তম জন্মদিনেই বিয়ে হবে রোসারিওতে। অতিথিদের তালিকা, অনুষ্ঠান নিয়ে কোনও কিছুই সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। এ বিষয়ে যা শোনা যাচ্ছে, তা জল্পনামাত্র। কোনও কোনও সংবাদমাধ্যম জানিয়েছে, অতিথির সংখ্যা ৬০০ ছাড়াতে পারে।  আবার কোনও কোনও সংবাদমাধ্যম জানিয়েছে, বার্সার ২১ জন ফুটবলার সমেত সংখ্যাটা ২৫০-র মধ্যেই থাকবে। যাই হোক না কেন, মেসির বিয়ে ঘিরে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা জোরদার করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। প্রশাসনিক সূত্রের খবর, শহরে এলে মেসি নিজের মতো ঘোরাফেরা করেন। কিন্তু বিয়ের অনুষ্ঠান ঘিরে কী ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করা যায়, তা ঠিক করা হচ্ছে। জানা গেছে, বর মেসি পরবেন স্পেনের ডিজাইনার রোসা ক্লারার তৈরি পোশাক। অতিথিদের জন্য থাকছে ২০ জন হেয়ার ড্রেসার। বিয়ের উপহার হিসেবে লিও মেসি ফাউন্ডেশনে দান করতে বলা হয়েছে বলে খবর।

সেরা শিরোনাম

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget