এক্সপ্লোর

IPL 2023: ''আমি নিশ্চিত ক্রিকেটকে তুমি সম্মান দেবে'', অর্জুনের অভিষেকের দিনে বিশেষ বার্তা সচিনের

Sachin On Arjun: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। বাবা সচিন তেন্ডুলকর এই বিশেষ দিনে কী বার্তা দিলেন ছেলেকে?

মুম্বই: অবশেষে অপেক্ষার অবসান। বাবার সঙ্গে এতদিন ড্রেসিংরুম ভাগ করতেন। চোখের সামনে দেখতেন কীভাবে কিংবদন্তি বাবার প্রতিটা কথা মন দিয়ে শুনতেন দলের প্লেয়াররা। বাবার কড়া নজরদারিতে অনুশীলনও সেরেছিলেন। কিন্তু তিন বছর ধরে দলের অংশ হওয়া সত্ত্বেও প্রথম একাদশে সুযোগ মিলছিল না। শেষ পর্যন্ত শিকে ছিড়ল অর্জুন তেন্ডুলকরের। আইপিএলে অভিষেক হল বাঁহাতি অর্জুনের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে প্রথম ওভারেই বল করলেন তিনি। প্রথম ম্যাচে ২ ওভার বল করার সুযোগ পেলেন। যদিও কোনও উইকেট তুলতে পারেননি তিনি। রান খরচ করলেন ১৭। আহামরি পারফরম্যান্স না হলেও ছেলেকে মাঠে পারফর্ম করতে দেখে আবেগ আটকে রাখতে পারলেন না সচিন। খেলার শেষে সোশ্য়াল মিডিয়ায় বিশেষ বার্তাও দিলেন অর্জুনকে।

কী বললেন সচিন?

নিজের সোশ্য়াল মিডিয়ায় অর্জুনের খেলার দুটো ছবি পোস্ট করেছেন সচিন। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ''অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে গুরুত্বপূর্ণ আরও একধাপ এগোলে। তোমার বাবা হিসেবে ও ক্রিকেটের প্রতি প্য়াশনেট একজন মানুষ হিসেবে আমি নিশ্চিত যে আগামীতে তুমি ক্রিকেটকে এভাবেই সম্মান করবে, তাহলেও ক্রিকেটও তোমাকে ভালবাসা দেবে। তুমি এই জায়গায় পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছ। আমি নিশ্চিত আগামীতেও আরও পরিশ্রম করবে। একটা সুন্দর যাত্রার শুরু হল। অনেক অনেক শুভেচ্ছা।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

ম্যাচ শুরুর আগে কিছুটা ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। দেখা যায়, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার সঙ্গে টস করতে আসছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা কোথায়? টসের পর সূর্য জানালেন, পেটের সমস্যায় ভুগছেন রোহিত। যে কারণে তিনি এই ম্যাচের প্রথম একাদশে নেই। পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার। কেকেআর ম্যাচ তাঁর কাছেও অগ্নিপরীক্ষা। কারণ, ব্যাট হাতে ছন্দে নেই সূর্য। তার ওপর নেতৃত্বের চাপ তিনি কীভাবে সামলান, দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। রোহিতকে অবশ্য একেবারে বাইরে রাখেনি মুম্বই। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানকে। প্রথমে ফিল্ডিং করছে মুম্বই। রান তাড়া করার সময় প্রয়োজন পড়লে রোহিতকে নামানোর চেষ্টা করছে মুম্বই।

যদিও টিম লিস্ট সামনে আসার পর থেকে সকলেই উদ্বেলিত একজনকে নিয়েই।  তিনি, সচিন-পুত্র অর্জুন। মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে তেন্ডুলকর স্বয়ং। গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে বসে। সূর্য প্রথম ওভার তুলে দিলেন তরুণ অর্জুনের হাতে। বাবা কিংবদন্তি ব্যাটার। ছেলে কিন্তু পেসার অলরাউন্ডার। বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি গর্জন করছে, অর্জুন... অর্জুন... একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব স্যাচিন... স্যাচিন গর্জনে অভ্যস্ত ছিল। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে উচ্ছ্বাসের ছবি।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: আকাশ দীপের দুরন্ত বোলিং, ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্লান্ডেল, লাইভ আপডেট
আকাশ দীপের দুরন্ত বোলিং, ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্লান্ডেল, লাইভ আপডেট
NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Messi-Ronaldo: একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget