এক্সপ্লোর

Ashes: স্লো ওভার-রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও পয়েন্ট খোওয়াল ইংল্যান্ড

ICC World Test Championship : নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাঁদের ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। ম্যাচ ফি-র সর্বোচ্চ 100 শতাংশ জরিমানা করা হতে পারে

অ্যাডিলেড : স্লো ওভার-রেটের জের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আট পয়েন্ট খোওয়াল ইংল্যান্ড। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে প্রথম টেস্টে মন্থর ওভার-রেটের জন্য ইংল্যান্ডকে এই 'জরিমানা' করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

গত শনিবার, ঘোষণা করা হয়েছিল যে ইংল্যান্ডকে ডব্লিউটিসি-র পাঁচ পয়েন্ট কমানো হবে। প্রতিটি ওভারের জন্য এক পয়েন্ট করে। পরে অবশ্য দেখা যায়, তাদের আট ওভার শর্ট রয়েছে। এই হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২১-২৩ সাইকেলে পাঁচটি টেস্টের পর ছয় পয়েন্ট রয়েছে তাদের কাছে। যার জেরে ১০ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে পয়েন্ট টেবিলে তারা সপ্তম স্থানে রয়েছে। এই নিয়ম লঙ্ঘনের জন্য ইংল্যান্ডকে তাদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানাও করা হয়েছিল।

আই সি সি-র কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২২ অনুসারে( যা ন্যূনতম ওভার-রেটের সঙ্গে সম্পর্কিত), নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাঁদের ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। ম্যাচ ফি-র সর্বোচ্চ ১০০ শতাংশ জরিমানা করা হতে পারে। ইংল্যান্ডের আট ওভার কম ছিল (আগে ঘোষিত ৫ ওভার নয়)। কিন্তু লিমিটের কারণে তাদের ম্যাচ ফি'র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছিল।

আরও পড়ুন ; অবিশ্বাস্য ক্যাচ বাটলারের, অ্যাশেজে সর্বকালের সেরা?

এদিকে অ্যাডিলেডে বৃহস্পতিবার শুরু হওয়া অ্যাশেজ (The Ashes) সিরিজের দ্বিতীয় টেস্টে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন জস বাটলার (Jos Buttler)। যে ক্যাচ দেখে বলাবলি শুরু হয়ে গিয়েছে, কোনও উইকেটকিপারের নেওয়া সেরা ক্যাচটা কি নিলেন ইংরেজ তারকাই ? এই ক্যাচের পর সর্বত্রই বাটলারের অবিশ্বাস্য ক্ষিপ্রতা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সেই ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই বাটলারকে এমন দুরন্ত ক্যাচের জন্য ‘সুপারম্যান’ বলে ডাকতে শুরু করেন।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: দলে জায়গা হল না সিরাজ়ের, টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাটিং করাচ্ছে ভারত
দলে জায়গা হল না সিরাজ়ের, টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাটিং করাচ্ছে ভারত
IND vs NZ 2nd Test Day 1 Tea Break: অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
Cyber Attack in FIFA: আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget