এক্সপ্লোর

Ravichandran Ashwin: পারিবারিক কারণে রাজকোট টেস্ট থেকে আচমকাই সরে দাঁড়ালেন অশ্বিন

IND vs ENG, 3rd Test: ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে আর খেলতে দেখা যাবে না তামিলনাড়ুর এই অফস্পিনারকে। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে।

রাজকোট: গতকালই টেস্টে ৫০০ উইকেটের মালিক হয়েছিলেন। এবার আচমকাই রাজকোট টেস্ট (Rajkot Test) থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। ভারত-ইংল্যান্ড (IND vs ENG Test) তৃতীয় টেস্টে আর খেলতে দেখা যাবে না তামিলনাড়ুর এই অফস্পিনারকে। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে। সূত্রের খবর, পরিবারের কেউ অসুস্থ, তার জন্যই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এক বিবৃতিতে, "অশ্বিন চ্যাম্পিয়ন ক্রিকেটার। ওঁর সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। স্বাস্থ্য সবসময় একটা অন্যতম প্রধান বিষয়। আর বিশেষ করে নিজেদের পরিবারের মানুষ, ভালোবাসার মানুষের স্বাস্থ্য তো অবশ্যই সবার আগে। সবাইকে বোর্ডের তরফে অনুরোধ করা হচ্ছে যে এই পরিস্থিতিতে অশ্বিনের পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক।"

চলতি সিরিজ দুর্দান্ত কাটছিল অশ্বিনের জন্য। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে অনিল কুম্বলের পর টেস্টে ৫০০ উইকেটের মালিক হয়েছেন গতকাল। ইংল্যান্ডের প্রথম ইনিংসে জ্যাক ক্রলিকে আউট করার সঙ্গে সঙ্গে এই নজির গড়েছেন তিনি। 

অথচ একটা সময় এই স্পিন বোলিং নয়, মিডিয়াম পেস বোলিংই বেশি করে টানত অশ্বিনকে। স্কুলের নেটে মিডিয়াম পেস বোলিং করতেন। কিন্তু বেশিদিন পারলেন না। দেখলেন যে ক্লান্ত হয়ে যাচ্ছেন। অবশেষে সিদ্ধান্ত বদল। কোচকে প্রশ্ন করেছিলেন যে স্পিন বোলিং করবেন কি না। স্কুলের কোচ তখন রাজি হয়েছিলেন। এরপরই বল ঘোরানোর দক্ষতা দেখে সেন্ট বেডে'স অ্যাঙ্গলো ইন্ডিয়ান হাই স্কুলের কোচ বিজয় কুমার বুঝে যান যে এই ছেলের মধ্য়ে আরও এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। 

উল্লেখ্য, ২০১১ সালে টেস্টে অভিষেক হয় অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্য়াচে মোট ৯ উইকেট নিয়েছিলেন। ম্য়াচের সেরাও হয়েছিলেন তিনি। সেই ম্য়াচও ভারত জিতে নিয়েছিল ৫ উইকেটে। 

এদিকে, তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ৪৪৫ রান বোর্ডে যোগ করে দিয়েও কিছুটা চাপে ভারত। কারণ তৃতীয় দিনের শেষে মাত্র ২ উইকেটই ফেলতে পেরেছে তাঁরা ইংল্যান্ড শিবিরের। এমনকী বেন ডাকেট ১৩৩ রান করে ক্রিজে রয়েছেন এখনও। ১১৮ বলের ইনিংসে ২১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান এই বাঁহাতি ইংরেজ ওপেনার। ভারতের মাটিতে এটি যে কোনও ব্যাটারের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ৮৮ বলে শতরান পূরণ করেছিলেন বেন ডাকেট। তাঁর আগে রয়েছেন ২০০১ সালে অ্যাডাম গিলক্রিস্টের মুম্বইয়ে করা ৮৪ বলে সেঞ্চুরি ও ১৯৭৪ সালে ক্লাইভ লয়েডের ৮৫ বলে সেঞ্চুরি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Argentina vs England: ৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget