এক্সপ্লোর

ভাল পারফরম্যান্সের পরেও এশিয়া কাপের দলে ময়ঙ্ক অগ্রবালের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন হরভজনের

নয়াদিল্লি: আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে ময়ঙ্ক অগ্রবালের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন অভিজ্ঞ অফ-স্পিনার হরভজন সিংহ। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স দেখানোর পরেও ময়ঙ্কের জাতীয় দলে জায়গা না হওয়ায় ক্ষুব্ধ হরভজন। তিনি ট্যুইট করেছেন, ‘ময়ঙ্ক অগ্রবাল কোথায়? এত রান করার পরেও দলে ওর জায়গা দেখতে পাচ্ছি না। আমার মনে হয়, নিয়ম একেকজনের জন্য একেকরকম।’ এবারের এশিয়া কাপ খেলছেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। ১৬ জনের দলে রাজস্থানের বাঁ হাতি পেসার খলিল আহমেদ। যিনি ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। অথচ রঞ্জি ট্রফিতে ২,০০০-এর বেশি রান, বিজয় হজারে ট্রফিতে ভাল পারফরম্যান্স, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে চার-দিনের ম্যাচে দ্বিশতরান এবং কোয়াড্র্যাংগুলার ট্রফিতে শতরানের পরেও জাতীয় দলে সুযোগ পাননি ময়ঙ্ক। সেই কারণেই ক্ষোভপ্রকাশ করেছেন হরভজন। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ অবশ্য ময়ঙ্কের প্রশংসা করে বলেছেন, ‘ময়ঙ্ক অগ্রবাল দুর্দান্ত খেলছে। গত ১০-১২ মাস ধরে ও ধারাবাহিকভাবে রান করে চলেছে। ও জাতীয় দলে সুযোগ পাওয়া থেকে একধাপ দূরে। আমি নিশ্চিত, ভবিষ্যতে ও স্বীকৃতি পাবে। ও ঘরোয়া ক্রিকেটে যখনই সুযোগ পেয়েছে, তিন ফর্ম্যাটেই ভাল পারফরম্যান্স দেখিয়েছে। সিনিয়র ক্রিকেটারদের যখন বিশ্রাম দেওয়া হবে, তখন অবশ্যই ওর কথা ভাবা হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget