এক্সপ্লোর

Asia Cup Postponed: করোনার কোপে বাতিল এশিয়া কাপ, হবে ২০২৩ সালে

শেষ দুবার এশিয়া কাপ জিতেছিল ভারত।

দুবাই: আরও একটি খেলার প্রতিযোগিতাতে কোভিড ধাক্কা। শেষমেশ বাতিলই হয়ে গেল চলতি বছরের এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রবিবার জানিয়ে দিল মাঝে কোনও খেলার সময় না থাকায় ২০২৩ সালে হবে এশিয়া কাপ। করোনার সংক্রমণের জেরে প্রথমে গতবছর বাতিল করতে হয়েছিল এশিয়া কাপ। চলতি বছর তা হওয়ার কথা থাকলেও কোভিড সংক্রমণের ভয়াবহ চেহারার জেরে শেষমেশ তা আরও দু'বছর পিছিয়ে গেল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, 'গতবছর কোভিড-১৯ সংক্রমণের জেরে এসিসি এক্সিকিউটিভ বোর্ডকে বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়েছিল এশিয়া কাপ। তারপর থেকেই চেষ্টা চলছে ক্রীড়াসূচির জন্য প্রয়োজনীয় সময় বের করার। কিন্তু এই বছরেও করোনার জেরে কার্যত একইরকম অবস্থা তৈরি হওয়াতে যে কাজ খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনও উইন্ডোই পাওয়া যাচ্ছে না। তাই সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করার পরে এশিয়া কাপ ফের একবার পিছিয়ে দেওয়ারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

উল্লেখ্য, এমনিতেই ২০২২ সালে আয়োজিত হওয়ার কথা এশিয়া কাপ। যে প্রতিযোগিতার আসর বসার কথা পাকিস্তানে। সেই প্রতিযোগিতাতে ভারত খেলতে যাবে কি না সে নিয়েও চলছে ধোঁয়াশা। এর মাঝেই জানিয়ে দেওয়া হল ২০২৩ সালে শ্রীলঙ্কায় বসবে বাতিল হওয়া এশিয়া কাপটি।

প্রাথমিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানিয়েছিলেন, জুনে প্রাথমিকভাবে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না ভারত ওই সময় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত থাকবে বলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ের জন্য ইতিমধ্যে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতীয় দল।

যদিও চলতি বছরে পরে কখনও শ্রীলঙ্কাতে এশিয়া কাপ আয়োজনের চেষ্টা চলছে বলেই জানিয়েছিলেন তিনি। কিন্ত বর্তমান কোভিড পরিস্থিতি ও ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচির জেরে তেমনটা হচ্ছে না।

২০১৮ সালের পর থেকে আর বসেনি এশিয়া কাপের আসর। আর শেষ দুবারই এশিয়া কাপের শিরোপা ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget