এক্সপ্লোর

Jay Shah: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে মেয়াদ বাড়ল জয় শাহের

Asian Cricket Council: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে বিসিসিআই সচিব জয় শাহের মেয়াদ এক বছর বাড়ল। আজ বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জয় শাহের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদিত হয়।

নয়াদিল্লি: আরও এক বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রেসিডেন্ট হিসেবে বিসিসিআই সচিব জয় শাহের (BCCI secretary Jay Shah) মেয়াদ বাড়ল। আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জয় শাহের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান (Bangladesh Cricket Board president Nazmul Hassan)। তাঁর স্থলাভিষিক্ত হন জয় শাহ। তিনি এবার তরুণতম প্রশাসক হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হলেন।

আজ জয় শাহের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে মেয়াদবৃদ্ধির প্রস্তাব পেশ করেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা (Sri Lanka Cricket president Shammi Silva)। বাকি সব সদস্য দেশের প্রতিনিধিরাই এই প্রস্তাব সমর্থন করেন।

আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় পুনঃনির্বাচিত হওয়া প্রেসিডেন্ট বলেন, ‘আমার উপর আস্থা রাখা এবং আমাকে কাজ চালিয়ে যাওয়ার যোগ্য মনে করায় সব সহকর্মীকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি। আমি কঠোর পরিশ্রম করতে তৈরি। এশিয়ায় ক্রিকেটকে সংগঠিত করা, উন্নতি করা এবং ক্রিকেটের প্রচারের বিষয়ে আমি দায়বদ্ধ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল যাতে আরও শক্তিশালী হয়, সেটা নিশ্চিত করাও আমার লক্ষ্য। এশিয়ায় ক্রিকেটের উন্নতিই আমাদের লক্ষ্য। বিশেষ করে মহিলাদের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। তৃণমূল স্তরে যে প্রতিযোগিতাগুলি আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সেগুলি চালিয়ে যাওয়া হবে।’

জয় শাহ আরও বলেন, ‘আশা করে করোনা অতিমারী শেষ হয়ে গিয়েছে। আমি চাই, এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল নতুন কৌশল অবলম্বন করুক, আরও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করুক এবং সবরকমভাবে উন্নতি করুক।’

এদিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভাতেই আজ এশিয়া কাপের (Asia Cup 2022) দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কায় এবারের টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৭ অগাস্ট থেকে। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এখনও অবশ্য সম্পূর্ণ সূচি ঘোষণা করা হয়নি। তবে শ্রীলঙ্কায় এবারের এশিয়া কাপ হওয়ায় নিশ্চিতভাবেই ভারত ও পাকিস্তান খেলবে। ফলে টি-২০ বিশ্বকাপের আগে ভারত-পাক লড়াই হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget