এক্সপ্লোর

এশিয়ান গেমসের শেষ চারে পৌঁছে প্রথমবার পদক নিশ্চিত করলেন সাইনা, সিন্ধু, দেখা হতে পারে ফাইনালে

জাকার্তা: এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল দুই মহিলা খেলোয়াড় সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু। আজ মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে বিশ্বের চার নম্বর তাইল্যান্ডের রতচানক ইনথাননকে স্ট্রেট গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন সাইনা। অন্য কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডেরই জিন্দাপল নিতচাওনকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলেন সিন্ধু। তাঁরা দু’জনেই পদক নিশ্চিত করলেন। ভারতের হয়ে এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে এর আগে শেষবার ব্যক্তিগত পদক পেয়েছিলেন প্রয়াত সৈয়দ মোদী। তিনি ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে ব্রোঞ্জ পান। সিঙ্গলসে ৩৬ বছরের পদকের খরা এবার কাটল। ব্রোঞ্জ নিশ্চিত করার পর এবার সিন্ধু ও সাইনা সোনা জয়ের লক্ষ্যে লড়াই করবেন। তাঁরা ফাইনালে পরস্পরের মুখোমুখি হতে পারেন। আজ ৪২ মিনিটের লড়াইয়ে ২১-১৮, ২১-১৬ জয় পান সাইনা। শুরুতে তিনি ৩-৮ পিছিয়ে পড়লেও, এরপর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতে নেন। প্রথমবার এশিয়ান গেমসে পদক নিশ্চিত করার পর এই হায়দরাবাদী শাটলার বলেছেন, ‘কে শেষবার এশিয়ান গেমসে সিঙ্গলসে পদক পেয়েছিলেন, সেটা আমরা আলোচনা করছিলাম। আমরা জানতাম না। গোপী স্যার (পুল্লেলা গোপীচন্দ) ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছিলেন।’ শেষ চারে সাইনার প্রতিপক্ষ তাইওয়ানের তাই জু ইং। অন্য ম্যাচে জিন্দাপলের বিরুদ্ধে প্রথম গেমে সহজেই ২১-১১ জেতেন সিন্ধু। তবে দ্বিতীয় গেমে তিনি ছন্দ ধরে রাখতে পারেননি। ফলে তাই শাটলার ২১-১৬ জিতে ম্যাচে ফেরেন। তৃতীয় তথা নির্ণায়ক গেমে অবশ্য দুর্দান্ত লড়াই করে ২১-১৪ জিতে যান সিন্ধু। সেমিফাইনালে তিনি চিনের চেন ইউফেই ও আকানে ইয়ামাগুচির ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Argentina vs England: ৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget