এক্সপ্লোর

Asian Games 2022 Postponed : চিনে বাড়ছে করোনা সংক্রমণ, স্থগিত এশিয়ান গেমস

Asian Games 2022 : অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে এই প্রতিযোগিতা। সেপ্টেম্বরে চিনের হাংঝৌয়ে এই টুর্নামেন্টের আসর বসার কথা ছিল।

নয়া দিল্লি : চিনে (China) বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এশিয়ান গেমস (Asian Games) স্থগিত রাখার সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে এই প্রতিযোগিতা। সেপ্টেম্বরে চিনের হাংঝৌয়ে এই টুর্নামেন্টের আসর বসার কথা ছিল।

গেমস কর্তৃপক্ষের এক অফিসিয়াল ওয়েবসাইট উদ্ধৃত করে চিনের সংবাদমাধ্যম জানিয়েছে, সেপ্টেম্বরের ১০ থেকে ২৫ তারিখ পর্যন্ত চিনের হাংঝৌং প্রদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ১৯তম এশিয়ান গেমসের। কিন্তু, এশিয়ার অলিম্পিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, এই টুর্নামেন্ট স্থগিত রাখা হবে। এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।

চিনের অন্যতম বড় শহর সাংহাই থেকে ২০০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত হাংঝৌ। এই সাংহাইয়ে এক সপ্তাহবাহী লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় সম্প্রতি। কারণ, করোনা ভাইরাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে চিনের শাসকদল কমিউনিস্ট পার্টি। এই পরিস্থিতিতে এশিয়ান গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত মাসেই টুর্নামেন্টের আয়োজকদের দাবি করেছিল, পূর্ব চিনে ১২ লক্ষ মানুষ নিয়ে রয়েছে এই হাংঝৌ শহর। সেখানে সম্প্রতি এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসের জন্য ৫৬টি ভেনুর নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু, তারা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য এই প্রতিযোগিতা স্থগিত রাখার চিন্তাভাবনা করছে। বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের সময় যে সিদ্ধান্ত কাজে এসেছিল। 

এদিকে চিনের তৃতীয় শহর হিসেবে উপমহাদেশীয় কোনও প্রতিযোগিতার আয়োজন করতে চলেছিল হাংঝৌ। এর আগে এই স্বীকৃতি রয়েছে বেজিং ও গুয়াংঝৌ শহরের। যথাক্রমে ১৯৯০ ও ২০১০ সালে। উল্লেখ্য, ২০১৯ সালে উহান প্রদেশে করোনা ভাইরাসের হদিশ মেলার পর চিনে প্রায় সব আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার ওপর তার কোপ পড়ে।   

উল্লেখ্য, চিনে প্রথম করোনা ভাইরাসের হদিশ মেলে। তারপর তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই মারণ ভাইরাসের জেরে বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও, এখনও পুরোপুরি কমে যায়নি। এই পরিস্থিতিতে চিনে আবার নতুন করে দানা বেঁধেছে ভাইরাস-আতঙ্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
T20 World Cup 2026: রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
T20 World Cup 2026: হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?
হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?
T20 World Cup 2026: হুডখোলা বাসে বিশ্বকাপজয়ী ট্রফি নিয়ে প্যারেডে কি অংশ নেবেন সূর্যরা? কোথায়, কবে তা হবে?
হুডখোলা বাসে বিশ্বকাপজয়ী ট্রফি নিয়ে প্যারেডে কি অংশ নেবেন সূর্যরা? কোথায়, কবে তা হবে?

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget