এক্সপ্লোর

চলতি আইপিএল-এর বাকি ম্যাচগুলিতে রান তাড়া করবে আরসিবি, জানালেন বিরাট

নয়াদিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি বরাবরই রান তাড়া করতে ভালবাসেন। চলতি আইপিএল-এও বেশ কয়েকটি ম্যাচে প্রথমে ফিল্ডিং করেছে আরসিবি। গতকালও দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে রান তাড়া করে জয় পেয়েছে আরসিবি। আগামীকাল সিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ। প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে আরসিবি-কে। তার আগে বিরাট জানিয়েছেন, বাকি ম্যাচগুলিতে তাঁরা রান তাড়া করতে চাইবেন। গতকাল ৪০ বলে ৭০ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট। তাঁর পাশাপাশি এবি ডিভিলিয়ার্সও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। মূলত এই দুই ব্যাটসম্যানের সৌজন্যেই সহজ জয় পায় আরসিবি। লিগ টেবলে সাত নম্বরে থাকলেও, প্লে-অফে যাওয়ার আশা আছে বলেই মনে করছেন বিরাট। তিনি বলেছেন, ‘গতকাল আমরা ভাল বোলিং করতে পারিনি। তবে ছেলেরা ভালই খেলেছে। রান তাড়া করা অবশ্য যথাযথ ছিল। এই পর্যায়ে রান তাড়া করাই ভাল। কারণ, সেক্ষেত্রে ব্যাটসম্যানদের পক্ষে দায়িত্ব নেওয়া সহজ হয়। নিজেদের মতো করে খেলা সাজিয়ে নেওয়া যায়। আমাদের ছেলেরা সেটাই ভাল করতে পারে।’ ডিভিলিয়ার্সের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘এবি-র সঙ্গে ব্যাট করতে দারুণ লাগে। আমরা এর আগে অনেকবার রান তাড়া করতে নেমে এভাবেই একসঙ্গে ব্যাট করে দলকে জিতিয়েছি। গতকাল রান তাড়া করা সহজ ছিল না। তবে ইনিংসের বিরতির সময় এবি আমাকে বলে, চিন্তা কোরো না, আমরা জিতে যাব। ওর কথা শুনে আত্মবিশ্বাসী হয়ে উঠি। ওর সঙ্গে ব্যাট করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget