এক্সপ্লোর

দাবানলের জেরে অসুস্থ হয়ে পড়া ৮০ বছরের ক্রিকেটপ্রেমীর সঙ্গে দেখা করে টুপি উপহার জাস্টিন ল্যাঙ্গারের

দাবানলের জেরে সিডনিতে বায়ুদূষণ ছড়িয়ে পড়েছে। সেখানেই কাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে।

সিডনি: অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৮০ বছরের ক্রিকেটপ্রেমী বিল ডিনের সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি ওই বৃদ্ধকে টুপি উপহার দেন। তাঁর এই সৌজন্যমূলক আচরণ ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ট্যুইটারে ল্যাঙ্গারের সঙ্গে ওই বৃদ্ধর সাক্ষাতের ভিডিও পোস্ট করা হয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছে, ‘অনেক অস্ট্রেলিয়ানের মতোই বিল ডিনও এখন সমস্যায় পড়েছেন। তাঁর শহর লিথগো দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর জামাইয়ের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ায় অস্ট্রেলিয়া দলের অনুশীলন দেখতে যাওয়ার পরিকল্পনা বাতিল করবেন ভেবেছিলেন। তবে শেষপর্যন্ত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলে যান। তাঁর সঙ্গে দেখা করেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁকে ধন্যবাদ জানান বিল।’ এ বিষয়ে সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গার বলেছেন, ‘৮০ বছর বয়সি বিল হোন বা কোনও শিশু, যে কোনও অস্ট্রেলিয়ানের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারলে ভাল লাগে। আমাদের যে কাজ, তাতে এই বিশেষ সুবিধা পাওয়া যায়। আমরা মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার সুযোগ পাই।’ দাবানলের জেরে সিডনিতে বায়ুদূষণ ছড়িয়ে পড়েছে। সেখানেই কাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। ল্যাঙ্গার জানিয়েছেন, তিনি এর আগে কোনওদিন এরকম কোনও ঘটনা প্রত্যক্ষ করেননি। তাঁর আশা, টেস্ট ম্যাচ চলাকালীন সিডনিতে বৃষ্টি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget