এক্সপ্লোর

T20 World Cup 2026 : ১৭ বছরে প্রথমবার, সুপার ৮-এ পৌঁছাতেই পারল না অস্ট্রেলিয়া, অসাধারণ কামব্যাক জিম্বাবোয়ের

Australia Team : প্রথম তিনটির মধ্যে দুটি ম্যাচে হেরে যাওয়ার অস্ট্রেলিয়ার ভাগ্য অন্যদের জয়-পরাজয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।

গ্রুপ স্টেজেই ছিটকে গেল অস্ট্রেলিয়া। আজ পাল্লেকেলিতে জিম্বাবোয়ে-আয়ারল্যান্ডের ম্যাচ ভেস্তে যেতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দৌড়। শ্রীলঙ্কার পাশাপাশি গ্রুপ বি থেকে সুপার ৮-এ উঠে গেল জিম্বাবোয়ে। এর পাশাপাশি এটাও নিশ্চিত হয়ে যায় যে- অস্ট্রেলিয়া ছাড়াও আয়ারল্যান্ড ও ওমানের এই টুর্নামেন্টে আর অগ্রগতির কোনও সম্ভাবনা নেই। 

গত ১৭ বছরে এই প্রথমবার সুপার ৮ স্টেজে পৌঁছাতে পারল না ২০২১-এর বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথম তিনটির মধ্যে দুটি ম্যাচে হেরে যাওয়ার অস্ট্রেলিয়ার ভাগ্য অন্যদের জয়-পরাজয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বৃষ্টি-বিধ্বস্ত ম্যাচে জিম্বাবোয়ে পয়েন্ট পেয়ে যাওয়ায়, গাণিতিক নিয়মে ছিটকে যায় অস্ট্রেলিয়া। গ্রুপে দ্বিতীয় স্থান লাভ করতে ব্যর্থ হয় ক্যাঙ্গারুরা। সোমবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ উইকেটে পরাস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। গত সপ্তাহে জিম্বাবোয়ের কাছে হেরে মুখ পোড়ে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের। এই পরিস্থিতিতে ক্যাঙ্গারুদের ওমানের বিরুদ্ধে শেষ ম্যাচের আর কোনও গুরুত্ব রইল না। এদিকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত ২০২৪ টি২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জনই না করতে পারা জিম্বাবোয়ে অসাধারণ কামব্যাক করল। 

পাকিস্তানকে হারানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল নেদারল্যান্ডস। ইংল্যান্ড অল্পের জন্য রক্ষা পেয়েছিল নেপালের বিরুদ্ধে। তবে রক্ষা পায়নি অস্ট্রেলিয়া। চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম অঘটনটা ঘটায় জ়িম্বাবোয়ে। কলম্বোয় ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেয় জ়িম্বাবোয়ে। অস্ট্রেলিয়ার কাছে টি-২০ বিশ্বকাপে অপরাজিত জ়িম্বাবোয়ে। তারাই একমাত্র দল, টি-২০ বিশ্বকাপে যাদের অস্ট্রেলিয়া কখনও হারাতে পারেনি। দুবারের সাক্ষাতে দুবারই জিতেছে জ়িম্বাবোয়ে। কলম্বোয় প্রথমে ব্যাট করে জ়িম্বাবোয়ে তুলেছিল ১৬৯/২। জবাবে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

জ়িম্বাবোয়ের জয়ের নায়ক ছিলেন দু'জন - ব্যাটে ব্রায়ান বেনেট। যিনি ইনিংস ওপেন করতে নেমে ৫৬ বলে ৬৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য খব সহজ ছিল না। সেই পিচে ধৈর্য ও আগ্রাসনের মিশেল ঘটান বেনেট। সাত বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। আর বল হাতে জ়িম্বাবোয়ের নায়ক ব্লেজিং ছিলেন মুজারাবানি। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৪ উইকেট নেন। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড তিনিই ভেঙে দেন। যেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ১৭ রানে ৪ উইকেট - এটাই টি-২০ ক্রিকেট বিশ্বকাপে জ়িম্বাবোয়ের ইতিহাসে সেরা বোলিং পারফরম্যান্স। অল্পের জন্য রক্ষা পায় আর অশ্বিনের রেকর্ড।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget