এক্সপ্লোর

David Warner: ওয়ান ডে থেকে অবসর অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকার, দিয়ে রাখলেন ফেরার ইঙ্গিতও

Warner Retires: টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত আগেই নিয়েছেন। এবার ওয়ান ডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার।

সিডনি: টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত আগেই নিয়েছেন। এবার ওয়ান ডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তবে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) অস্ট্রেলিয়ার প্রয়োজন পড়লে ফের ওয়ান ডে ক্রিকেট খেলবেন বলেও জানিয়ে রাখলেন অজ়ি তারকা।

সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG) ওয়ার্নার বলেছেন, 'আমি ওয়ান ডে ক্রিকেট থেকেও অবশ্যই অবসর নিচ্ছি। বিশ্বকাপের সময়ও সেটা বলেছি। ভারতের মাটিতে বিশ্বকাপ জয় একটা বিরাট প্রাপ্তি। তাই আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম আজ। আমি সেই সব ফর্ম্যাট থেকেই বিদায় নিতে চাই যে ফর্ম্যাটে খেললে বিশ্বের অন্যান্য লিগে খেলা হবে না। ওয়ান ডে দলেরও এগিয়ে যাওয়ার সময় হয়েছে। জানি চ্যাম্পিয়ন্স ট্রফি এগিয়ে আসছে। আমি যদি আগামী দু'বছর পর্যাপ্ত ক্রিকেট খেলি এবং ম্যাচের মধ্যেই থাকি, আর যদি অস্ট্রেলিয়ার কাউকে দরকার হয়, তাহলে আমি আছি।'

যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আচমকা প্রত্যাবর্তন না ঘটান, তাহলে ২০২৩ সালের ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে  ভারতের বিরুদ্ধে খেলা ফাইনালই ওয়ান ডে ক্রিকেটে ওয়ার্নারের শেষ ম্য়াচ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। সব মিলিয়ে ১৬১ ওয়ান ডে ম্যাচে ৬৯৩২ রান করেছেন ওয়ার্নার। ৪৫.৩০ ব্যাটিং গড় রেখে। বরাবরই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ওয়ার্নার। যার প্রতিফলন তাঁর পরিসংখ্যানেও। ৯৭.২৬ স্ট্রাইক রেটে রান করেছেন ওয়ার্নার। অর্থাৎ প্রত্যেক ১০০ বলে ৯৭ রানেরও বেশি। যা ওয়ান ডে ক্রিকেটে বেশ আকর্ষণীয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ওয়ান ডে ক্রিকেটে ২২টি সেঞ্চুরি রয়েছে তাঁর। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহকারী ওয়ার্নার। সেঞ্চুরির সংখ্যায় তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয়। শীর্ষে রিকি পন্টিং। ২৯ সেঞ্চুরি রয়েছে পন্টিংয়ের। তবে তাঁর চেয়ে ২০৫টি কম ইনিংস খেলেছেন ওয়ার্নার।

এমনিতেই দুবাই ক্যাপিটালসের হয়ে আইএলটি-২০-তে খেলবেন বলে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরের মাসে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলতেন না ওয়ার্নার। টি-টোয়েন্টি সিরিজেও তাঁর না খেলার কথা। তবে ২০২৪ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আর সেই টুর্নামেন্টে খেলতে চান ওয়ার্নার। আর একটি টি-টোয়েন্টি খেললেই তাঁর সব ধরনের ফর্ম্যাটে অন্তত একশোটি করে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে যাবে।

নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপের পরই ওয়ার্নার ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার চেষ্টা করতে চান। যদিও সেই সময় তাঁর বয়স হবে ৪১। ওয়ার্নার পরে জানান, ভারতের মাটিতে বিশ্বকাপে যেভাবে তাঁদের দল ঘুরে দাঁড়িয়ে জিতেছে, তাতে এটাই সরে দাঁড়ানোর সেরা সময়।

আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget