এক্সপ্লোর

ওল্ড ট্র্যাফোর্ডে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ১৮৫ রানে হারিয়ে অ্যাশেজ নিজেদের দখলেই রাখলেন স্মিথরা

ম্যাচের সেরা হয়েছেন স্টিভ স্মিথ

ওল্ড ট্র্যাফোর্ড: ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ১৮৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে অ্যাশেজ নিজেদের দখলে রাখা নিশ্চিত করে ফেললেন টিম পেইনরা। শেষ টেস্টে অস্ট্রেলিয়া হারলেও সিরিজ ড্র হবে এবং আগের অ্যাশেজে জয়ী হওয়ার সুবাদে ট্রফি থেকে যাবে পেইনদের কাছেই। লিডসকে টেল এন্ডারদের নিয়ে অস্ট্রেলিয়ার মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিলেন বেন স্টোকস৷ প্রায় জেতা ম্যাচে হারতে হয়েছিল অজিদের৷ ওল্ড ট্র্যাফোর্ডে আরও একবার অস্ট্রেলিয়াকে হতাশ করার উপক্রম করেছিল ইংল্যান্ডের লোয়ার অর্ডার৷ তবে শেষ রক্ষা হয়নি ইংরেজদের৷ দিনের শেষ ঘণ্টায় কাঙ্খিত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া৷ প্রথম ইনিংসের নিরিখে ১৯৬ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের সামনে শেষ ইনিংসে জয়ের লক্ষ্য ছিল ৩৮৩ রানের৷ চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছিল তারা৷ শেষ দিনে একেবারে শেষ ঘণ্টা পর্যন্ত লড়াই চালান জশ বাটলার-জনি বেয়ারস্টোরা৷ শেষমেশ ১৩ ওভার বাকি থাকতে ইংল্যান্ড অল আউট হয়ে যায় ১৯৭ রানে৷ ১৮৫ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷ দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট জশ হ্যাজলউড ও নাথান লায়নের। একটি করে উইকেট মিচেল স্টার্ক-মার্নাশ লাবুশানের। ম্যাচের সেরা হয়েছেন স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন তিনি। তিনি বলেছেন, ‘২০১৩ ও ২০১৫ সালে এখানে এসে অ্যাশেজ রক্ষা করতে পারিনি। গত সপ্তাহটা ভীষণ খারাপ কেটেছে। বিশেষ অনুভূতি হচ্ছে। এই ছেলেদের নিয়ে আমি গর্বিত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ICC Ranking: মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও
মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও
Guillermo Ochoa Retirement: ২০১৪ বিশ্বকাপে তেকাঠির নীচে 'দেওয়াল' হয়ে উঠেছিলেন, অবসর নিলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক
২০১৪ বিশ্বকাপে তেকাঠির নীচে 'দেওয়াল' হয়ে উঠেছিলেন, অবসর নিলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget