এক্সপ্লোর

এবার বাবুলের ‘ক্রিকেটকে খুন’ মন্তব্যের জবাব হনুমা বিহারীর, ট্যুইট ভাইরাল

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে প্রতিকূল পরিস্থিতিতেও চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ ড্র করেছে ভারত। সিরিজের ফলাফল এখন ১-১। এই ম্যাচ হারলে সিরিজে ২-১ এগিয়ে যেত অস্ট্রেলিয়া। কিন্তু ওই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দেওয়ার লড়াইয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারী।

সিডনি: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে প্রতিকূল পরিস্থিতিতেও চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ ড্র করেছে ভারত। সিরিজের ফলাফল এখন ১-১। এই ম্যাচ হারলে সিরিজে ২-১ এগিয়ে যেত অস্ট্রেলিয়া। কিন্তু ওই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দেওয়ার লড়াইয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারী। চোট নিয়েও ১৬১ বল খেলেছেন তিনি। রান করেছেন মাত্র ২৩। কিন্তু পরিস্থিতির বিচারে রান নয়, শেষপর্যন্ত ক্রিজ আঁকড়ে পড়ে থাকাটাই ছিল গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও হনুমার এই ইনিংস একেবারেই পছন্দ হয়নি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র। অটুট ধৈর্য্যে হনুমার দুর্গ আঁকড়ে থাকার ব্যাটিং ভারতের জয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে মত প্রকাশ করেন তিনি। ম্যাচের পর ট্যুইট করে তিনি মত প্রকাশ করেছিলেন যে, বিহারী প্রথম ১০৯টি বল খেলে মাত্র ৭ রান করে ‘ক্রিকেটকে হত্যা করেছেন’। হনুমার ঢিমে ব্যাটিংয়ের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ট্যুইট করেছেন, ১০৯টি বল খেলে মাত্র ৭ রান! নৃশংস বললেও খুব কম বলা হয়। হনুমা বিহারী ভারতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের সুযোগকেই শুধু মেরে ফেলেনি, ক্রিকেটকেও খুন করেছেন। যত অসম্ভবই মনে হোক, জয়কে হিসাবের মধ্যে না রাখাটা অপরাধ। সেইসঙ্গে অবশ্য তিনি যোগ করেন, আমি জানি, ক্রিকেটের কিছুই বুঝি না। এবার হনুমা বাবুলের সমালোচনার জবাব দিয়েছেন। বাবুলের ট্যুইটের জবাবে ট্যুইটে শুধু নিজের নামটা লিখে দিয়েছেন।
আসলে হনুমার সমালোচনা করতে গিয়ে বাবুল তাঁর নামের বানান টাইপ করতে গিয়ে ভুল করেছিলেন। সেই ভুলটা ধরিয়ে দিতেই নিজের সম্পূর্ণ নাম টাইপ করে হনুমা তাঁর জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর তাঁর নাম লেখার ক্ষেত্রে ত্রুটি এভাবে শুধরে দিয়েছেন তিনি। হনুমার সেই ট্যুইট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। উল্লেখ্য, নিজের বক্তব্যের সমর্থনে সুপ্রিয় বিহারী শুধু বাজে বলগুলিকে বাউন্ডারিতে পাঠালেই ভারত ম্যাচটা জেতার মতো জায়গায় চলে যেত বলে অভিমত জানিয়েছেন। লিখেছেন, হনুমা স্রেফ দাঁড়িয়ে থেকে খারাপ বলগুলিতে বাউন্ডারি মারলেই ভারত ঐতিহাসিক জয় পেত হয়তো। পন্থ তো কেউ যা প্রত্যাশা করেনি, সেটাই করেছে। আমি ফের বলছি, হনুমা শুধু বাজে বলগুলিকেই মারতে পারত, কেননা ততক্ষণে ও সেট হয়ে গিয়েছে। যদিও ক্রিকেটপ্রেমীরা বাবুলের মতের পাল্টা কটাক্ষে তাঁকে শুধু রাজনীতি নিয়ে মাথা ঘামানোর পরামর্শ দিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget