এক্সপ্লোর

Shakib Al Hasan: বিশ্বকাপের সময় চোখে ঝাপসা দেখছিলেন, জানালেন শাকিব

Bangladesh: বিশ্বকাপের মাঝে শৈশবের কোচ নাজমুল আবেদিনের কাছে প্র্যাক্টিসের জন্য দেশে ফিরেছিলেন শাকিব। যা নিয়েও জলঘোলা হয়েছিল। যদিও তাতে তাঁর পারফরম্যান্সের খুব একটা উন্নতি হয়নি।

ঢাকা: সদ্যসমাপ্ত বিশ্বকাপে (ODI World Cup) ব্যাট হাতে নিতি নজর কাড়তে পারেননি। কেন? বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অনেকেই সেই প্রশ্নের উত্তর হাতড়ে বেরিয়েছেন। এবার সেই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং শাকিব আল হাসান (Shakib Al Hasan)। জানালেন, দৃষ্টিশক্তির সমস্যা নিয়েই তিনি বিশ্বকাপে ব্যাটিং করেছেন। ঝাপসা দেখছিলেন। তাও খেলা চালিয়ে গিয়েছেন। এবং সবটাই প্রবল চাপ ও মানসিক সমস্যার জন্য।

২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপে অলরাউন্ডার হিসাবে জ্বলে উঠেছিলেন শাকিব। ব্যাটে ৬০৬ রান, বল হাতে ১১ উইকেট। ২০২৩ বিশ্বকাপে ভারতের মাটিতেও শাকিবের পারফরম্যান্সের দিকে তাকিয়েছিলেন আপামর ক্রিকেটপ্রেমীরা। কিন্তু হতাশ করেন শাকিব। এমনিতেই চোটের জন্য বিশ্বকাপে দু'ম্যাচে খেলতে পারেননি। সব মিলিয়ে সাদামাটা টুর্নামেন্ট কাটে তাঁর। সাত ম্যাচে করেন মাত্র ১৮৬ রান। ২৬.৫৭ গড়ে।

শাকিব বলেছেন, 'বিশ্বকাপে একটা বা দুটো ম্যাচের ব্যাপার নয়। গোটা বিশ্বকাপেই আমার চোখে সমস্যা ছিল।' বাংলাদেশের মাগুরা জেলায় নির্বাচনের প্রচারে ব্যস্ত শাকিব। তার ফাঁকেই শাকিব জানিয়েছেন, প্রায় অনুমানের ওপর ভিত্তি করে ব্যাট করেছেন তিনি। বলেছেন, 'এটা হয়তো সেরকমই হয়েছে। আমি বল দেখতে ভীষণ সমস্যায় পড়েছিলাম।'

বিশ্বকাপের মাঝে শৈশবের কোচ নাজমুল আবেদিনের কাছে প্র্যাক্টিসের জন্য দেশে ফিরেছিলেন শাকিব। যা নিয়েও জলঘোলা হয়েছিল। যদিও তাতে তাঁর পারফরম্যান্সের খুব একটা উন্নতি হয়নি।

কেন ঝাপসা দেখছিলেন শাকিব? বাংলাদেশের অধিনায়ক বলেছেন, 'আমি যখন চিকিৎসকের কাছে গিয়েছিলাম।, কর্নিয়া বা রেটিনায় জল জমেছিল। আমাকে আইড্রপ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল, মানসিক চাপ কমাতে। জানি না সেই কারণেই আমার চোখের সমস্যা হয়েছিল কি না।'

চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টিশক্তিতে অন্তরায় দেখা দেয়। শাকিবের ক্ষেত্রেও সেরকমই হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শাকিব নিজে জানিয়েছেন, বিশ্বকাপের পর মার্কিন মুলুকে যখন তিনি চোখের চিকিৎসা করান, তখন বিশ্বকাপের চাপ কেটে যাওয়ায় পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছিল।                

আরও পড়ুন: রাবাডার পাঁচ শিকার, বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ভারতের প্রাপ্তি রাহুলের অপরাজিত অর্ধশতরান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget