এক্সপ্লোর

Team India New Coach: ''দ্রাবিড়ই ফেভারিট, আর কারও কোচের পদে আবেদনের দরকার নেই'', জানিয়ে দিলেন গাওস্কর

Team India New Coach: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বিরাট কোহলিদের নতুন কোচ হিসাবে দ্রাবিড়ের আবির্ভাব এখন শুধু সময়ের অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপ পরই ভারতের হেড কোচের দায়িত্ব থেকে সরছেন রবি শাস্ত্রী।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন রাহুল দ্রাবিড়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে রাহুল ওই পদের জন্য তাঁর আবেদনপত্র জমা দিয়েছেন ভারতীয় বোর্ডে। আর দ্রাবিড় কোচের পদে আবেদনের পরই সুনীল গাওস্কর বলে দিলেন যে আর কারও এই পদের জন্য আবেদন করার কোনও দরকার নেই। এক সাক্ষাৎকারে লিটল মাস্টার বলেন, 'কোনও সন্দেহ নেই যে আর কারও আবেদন করার কোনও প্রয়োজন নেই। যেভাবে অনূর্ধ্ব ১৯ দলকে দ্রাবিড় চালিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এনসিএতে যেভাবে কাজ করেছে, তাও উল্লেখযোগ্য। প্রশাসনিক কাজেও সমান পারদর্শী। শুধু মাঠের ভেতরে নয়, মাঠের বাইরেও দ্রাবিড় অসাধারণ। আমার মনে ওঁর আবেদন করাটা শুধুমাত্র ফর্ম্যালিটি। ওঁই নিঃসন্দেহে কোচ হতে চলেছে।' 

ফলে তাঁকে নিয়ে যে জল্পনা চলছিল, তা সত্যি হল। বিশ্বকাপ শেষ হলেই বিরাট কোহলিদের নতুন কোচ হিসাবে দ্রাবিড়ের আবির্ভাব এখন শুধু সময়ের অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপ পরই ভারতের হেড কোচের দায়িত্ব থেকে সরছেন রবি শাস্ত্রী। মেয়াদ শেষ হওয়ার পর সরানো হচ্ছে শাস্ত্রীর সহকারীদেরও। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহরা দুবাইয়ে আইপিএল ফাইনালের সময় রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলে তাঁকে রাজি করিয়েই ফেলেছিলেন। তারপর কোচ ও বিভিন্ন সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য আবেদন জমার ব্যবস্থা করে বিসিসিআই। মঙ্গলবার ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। এদিনই রাহুল দ্রাবিড় আবেদন করেছেন বলে বোর্ড সূত্রে খবর। ভারতীয় ক্রিকেটমহল আপাতত কোচ হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা সময়ের অপেক্ষা বলে মনে করছে।

শাস্ত্রীর মেয়াদ ফুরোলে দ্রাবিড় ভারতের কোচ হতে পারেন বলে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের দলের কোচ হয়েছিলেন দ্রাবিড়। তার পরেও ভারতের কোচ হওয়ার চেয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব সামলানোই বেশি পছন্দ ছিল দ্রাবিড়ের কাছে। কিন্তু সৌরভ-জয় শাহরাই দ্রাবিড়ের মত বদলানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন বলে সূত্রের খবর।

তবে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল কারণ, সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআই সভাপতি সৌরভ বলেছিলেন, দ্রাবিড় কোচ হচ্ছেন এই খবর তিনি সংবাদমাধ্যমে দেখে জেনেছেন। বলেছিলেন, দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও ভালো কাজ করেছেন। ভারতের যে শক্তিশালী দল গড়া সম্ভব হচ্ছে, তাতে এনসিএর ভূমিকা রয়েছে বলেও মতপ্রকাশ করেছিলেন সৌরভ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget