এক্সপ্লোর

BCCI Hiring: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের জন্য আবেদনপত্র চাইল বোর্ড

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ১১ জনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তা পুনর্নবীকরণ করা হবে না।

মুম্বই: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ঢেলে সাজাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের ভারতীয় ক্রিকেট বোর্ড। বেঙ্গালুরুর এনসিএ-র জন্য ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ নিয়োগ করবে বোর্ড। তার জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করল বোর্ড।

বোর্ড সূত্রে খবর, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ১১ জনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তা পুনর্নবীকরণ করা হবে না। তাঁদের মধ্যে পাঁচজন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তাঁরা হলেন সুজিত সোমসুন্দর, সুব্রত বন্দ্যোপাধ্যায়, শিবশঙ্কর দাস, হৃষিকেষ কানিতকর ও রমেশ পওয়ার।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবেও নতুন মুখ খুঁজছিল বোর্ড। এনসিএ প্রধান হিসাবে দায়িত্ব পেতে আগ্রহীদের আবেদন করতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে বোর্ড। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে যাঁকে নেওয়া হবে, তাঁর সঙ্গে দু'বছরের চুক্তি হবে। তিনি বোর্ড সচিবের অধীনে থাকবেন।

যা দেখে ভারতীয় ক্রিকেটে সঙ্গে জড়িতরা প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি রাহুল দ্রাবিড়কে আরও বড় দায়িত্ব দেওয়া হচ্ছে? প্রসঙ্গত, জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শেষ হচ্ছে। অনেকেই বলাবলি শুরু করেন, তাহলে দ্রাবিড়কে কি সিনিয়র দলের সঙ্গে যুক্ত করার ব্যাপারে সৌরভের দীর্ঘলালিত ইচ্ছে দিনের আলো দেখতে চলেছে? অনেকেই এ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন।

এনসিএ প্রধান হিসাবে বড়সড় কোনও নামকে আনতে চাইছিল বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তত ২৫টি টেস্ট ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন, এরকম কেউই এনসিএ প্রধান পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৬০ বছরের কম। তবে তাঁর অন্তত ৫ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে কোচিং না করালেও চলবে। ভারতীয়-এ দল, অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল, ভারতের মহিলা ক্রিকেট দল বা ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (আইপিএল) কোচিং করিয়ে থাকলেও আবেদন করতে পারবেন এনসিএ প্রধানের পদে।

তবে সব জল্পনায় জল ঢেলে এনসিএ প্রধান পদের জন্য আবেদন করেছেন দ্রাবিড়ই। এখনও পর্যন্ত তিনি ছাড়া আর কেউই আবেদন করেননি। যার অর্থ, পুরনো পদেই দ্রাবিড়কে দেখা স্রেফ সময়ের অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget