এক্সপ্লোর

ভারতীয় ক্রিকেটের পথনির্দেশিকা নিয়ে আলোচনা করতে এনসিএ প্রধান দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ

একটা সময় দীর্ঘদিন তাঁরা ভারতীয় দলের হয়ে খেলেছেন। এখন তাঁদের একজন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যজন ন্যাশনাল ক্রিকেট অকাডেমি (এনসিএ)-র প্রধান রাহুল দ্রাবিড়। আর ভারতীয় দলের প্রাক্তন দুই স্তম্ভ আগামী বুধবার পরস্পরের মুখোমুখি হচ্ছেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত সম্ভাবনা সংক্রান্ত পথনির্দেশিকা নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে।

নয়াদিল্লি: একটা সময় দীর্ঘদিন তাঁরা ভারতীয় দলের হয়ে খেলেছেন। এখন তাঁদের একজন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যজন ন্যাশনাল ক্রিকেট অকাডেমি (এনসিএ)-র প্রধান রাহুল দ্রাবিড়। আর ভারতীয় দলের প্রাক্তন দুই স্তম্ভ আগামী বুধবার পরস্পরের মুখোমুখি হচ্ছেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত সম্ভাবনা সংক্রান্ত পথনির্দেশিকা নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে। গত জুলাই মাসে এনসিএ-র দায়িত্ব গ্রহণের পর দ্রাবিড় ইতিমধ্যে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথনির্দেশিকা ছকে ফেলেছেন। তাঁর সঙ্গে বৈঠকে বোর্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট এ বিষয়ে তাঁর ইনপুট দিতে পারেন। বেঙ্গালুরুতে ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়কের বৈঠকের সময় বোর্ডের নবনিযুক্ত কর্মকর্তারাও হাজির থাকবেন। এনসিএ-র সিইও তুফান ঘোষও আলোচনায় যোগ দেবেন। সৌরভ ও দ্রাবিড় এর আগে বিসিসিআই-এর টেকনিক্যাল কমিটির বেশ কয়েকটি বৈঠকে একসঙ্গে যোগ দিয়েছিলেন। ওই বৈঠকগুলিতে সভাপতিত্ব করেছিলেন সৌরভ। দ্রাবিড় যোগ দিয়েছিলেন ভারত অনূর্দ্ধ ১৯ ও এ দলের কোচ হিসেবে। ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন হিসেবে পরিচিত হলে গত কয়েক বছরে এনসিএ কার্যত রিহ্যাব সেন্টার হয়ে উঠেছে। বোর্ডের দায়িত্ব গ্রহণের পর সৌরভ সে কথা স্বীকারও করেছেন। এবার এনসিএ-র নতুন প্রকল্প তৈরি হচ্ছে। এ ব্যাপারে সৌরভ বৈঠকে অবহিত হবেন। বোর্ডের এক আধিকারিক বলেছেন, এনসিএ-কে এগিয়ে নিয়ে যাওয়ার পথনির্দেশিকা এবং যে সমস্যাগুলি রয়েছে, তা নিয়ে সৌরভ ও দ্রাবিড়ের আলোচনা হবে। পৃ্থ্বী শ ( ডোপিং সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদের পর মাঠে ফিরতে চলেছেন)-র রিহ্যাব পরিকল্পনা এবং জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ড্যর মতো প্লেয়ারদের স্ট্রেংথ ও কন্ডিশনিং কর্মসূচী সম্পর্কে বিস্তারিত বোর্ড প্রেসিডেন্ট জানতে চান কিনা, সে দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। সৌরভ ও দ্রাবিড় জুটির কাছে বিপুল প্রত্যাশা রয়েছে ভিভিএস লক্ষ্মণের মতো প্রাক্তন খেলোয়াড়দের ও হেড কোচ রবি শাস্ত্রীর। গত সপ্তাহেই লক্ষ্মণ বলেছিলেন,  আমার কাছে প্রশ্ন করলে আমি বলব, সৌরভ কীভাবে এনসিএ-কে পুনরুজ্জীবিত করতে পারেন। ভারতীয় দল শক্তি তাদের ব্রেঞ্চ স্ট্রেংথ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND: অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
FIFA World Cup 2026: বিশ্বকাপের সবথেকে জমাট রক্ষণ, সুপার সাব মেরিনো-ম্যাজিক, কোন পথে শেষ চারে পৌঁছেছে স্পেন?
বিশ্বকাপের সবথেকে জমাট রক্ষণ, সুপার সাব মেরিনো-ম্যাজিক, কোন পথে শেষ চারে পৌঁছেছে স্পেন?
FIFA World Cup 2026: সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
FIFA World Cup 2026: এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?
এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget