এক্সপ্লোর

কুম্বলে ও শাস্ত্রীর মধ্যে কাকে চাও?কোহলিকে বোর্ড

নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার হেড কোচ কে হবেন- রবি শাস্ত্রী, না অনিল কুম্বলে? এই দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার ব্যাপারে টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির মতামত জানতে চেয়েছে বোর্ড। এমনটাই সূত্রের খবর। আজই হেড কোচের ব্যাপারে চূ়ড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত বোর্ডের অ্যাডভাইসরি কমিটি গতকাল কলকাতায় চূড়ান্ত বাছাই ছয় প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে। কুম্বলে, শাস্ত্রী, প্রবীণ আমরে, লালচাঁদ রাজপুত, টম মুডি, স্টুয়ার্ট ল তাঁদের প্রেজেন্টেশন এবং ভারতীয় দলের জন্য ভবিষ্যত রোড ম্যাচ দিয়েছেন। শেষপর্যন্ত শাস্ত্রী ও কুম্বলেই দৌড়ে রয়েছেন। সূত্রের খবর, চূড়ান্ত রাউন্ডে এগিয়ে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীই এগিয়ে। এরপর শাস্ত্রী ও কুম্বলের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়ার জন্য কোহলির মত জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, আজকের মধ্যেই কোহলিকে তাঁর মত জানাতে হবে। গতকালের ইন্টারভিউতে প্রার্থীদের কাছে মূলত দুটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। ১) কেন আপনাকে দলের দায়িত্ব দেওয়া হবে? ২)দলকে বিদেশে মাটিতে জয়ের পেতে আপনি কীভাবে সাহায্য করতে পারেন? সূত্রের খবর, প্রার্থীদের মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়কে কুম্বলের প্রেজেন্টেশন ও রোডম্যাপই পছন্দ হয়েছে অ্যাডভাইসারি কমিটির।উল্লেখ্য, কমিটির তিন সদস্যই কুম্বলের সহ খেলোয়াড় ছিলেন। শাস্ত্রী ভিডিও কনফারেন্সে তাঁর প্রেজেন্টেশন দেন। সেখানে তিনি টিম ডিরেক্টর হিসেবে তাঁর ২০ মাসের অভিজ্ঞতার কথা জানান। তাঁর অধীনে টেস্টে ভারতের ফল চোখধাঁধানো না হলেও ভালোই ছিল। যদিও টিম ডিরেক্টর হিসেবে একদিনের ক্রিকেট এবং টি-২০ তে প্রত্যাশা অনুযায়ী ফল দেখাতে পারেননি শাস্ত্রী। দুটি টুর্নামেন্টেই সেমিফাইনাল পর্যন্ত গিয়েই শেষ হয় ভারতীয় দলের অভিযান। শাস্ত্রীর সঙ্গে কোহলির  সম্পর্ক দারুন। কিন্তু সূত্রের খবর, অ্যাডভাইসরি কমিটি কুম্বলের পক্ষেই মত দিয়েছে। তাছাড়া, বোর্ডের কয়েকজন আধিকারিকও কুম্বলের পক্ষেই রয়েছেন।

সেরা শিরোনাম

Pietersen On Sooryavanshi: 'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
Women's Big Bash League: আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget