এক্সপ্লোর

IND vs SA: ''সুন্দর, দৃষ্টিনন্দন ব্যাটার..'' রাহুলের প্রশংসায় তাঁর দলের অজি কোচ

Langer On Rahul: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বিপদের সময়ে লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে শতরানের ইনিংস খেলেছিলেন। দলের হার বাঁচাতে না পারলেও রাহুলের ইনিংস ভারতকে দুশোর গণ্ডি পার করিয়ে দেয়।

কেপটাউন: সেঞ্চুরিয়ন টেস্টে কঠিন সময়ে লড়াই করে শতরান হাঁকিয়েছিলেন। সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মত কিংবদন্তি জানিয়েছিলেন যে কে এল রাহুলের ইনিংস ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা দশে থাকবে। এবার কর্ণাটকী ডানহাতি ব্য়াটারের প্রশংসায় পঞ্চমুখ হলেন তাঁর আইপিএল দল লখনউ সুপারজায়ান্ট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। রাহুলকে সুন্দর, দর্শনীয় ব্যাটর মানছেন প্রাক্তন অজি কোচ। আসন্ন আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের হেডকোচ হিসেবে দেখা যাবে ল্যাঙ্গারকে। অন্য়দিকে এলএসজির অধিনায়ক কে এল রাহুল। এক সাক্ষাৎকারে ল্য়াঙ্গার বলেন, ''যখন অস্ট্রেলিয়ার কোচ ছিলাম। তখন ভারতের সঙ্গে সিরিজের সময় বিরাট ও রাহুল ক্রিজে থাকা পর্যন্ত বেশ চাপে থাকতাম। রাহুল ভয়ঙ্কর ব্যাটার। দারুণ শট খেলার ক্ষমতা রাখে ও। সুন্দর, দৃষ্টিনন্দন ব্যাটার।''

স্পিন ও পেস দুইয়ের বিরুদ্ধেই সাবলীল কে এল, এমনটাই মনে করেন প্রাক্তন অজি তারকা। তিনি বলেন, "মাঠের যে কোনও ধারে শট খেলার ক্ষমতা রাখে রাহুল। ও অভিজ্ঞ ক্রিকেটার ভীষণ। স্পিন ও পেস দুইয়ের বিরুদ্ধেই সাবলীলভাবে খেলতে পারে। আমি ভাগ্যবান যে লখনউ সুপারজায়ান্টসের কোচ হিসেবে ওর মত একজনকে অধিনায়ক হিসেবে পাচ্ছি।''

উল্লেখ্য়, সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া) ভারত নিজেদের শেষ চার টেস্ট ম্যাচেই পরাজিত হয়েছে। এর জেরেই রোহিতকে প্রবল সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস ব্রদিনাথ (S Badrinath)। তাঁর মতে রোহিতের থেকে বিরাট কোহলি (iN) ব্যাটার হিসাবে বেশি ভাল এবং তাঁরই ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া উচিত।

বদ্রিনাথ সম্প্রতি বলেন, 'টেস্ট অধিনায়ক হিসাবে কোহলির রেকর্ড তো দুর্দান্ত। অধিনায়ক হিসাবে ৫২-র গড়ে কোহলি পাঁচ হাজার রান করেছে। কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি টেস্টের ৪০টিতে জিতেছে ১৭টি হেরেছে। ওর নেতৃত্বেই তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা দুরন্ত সিরিজ় জয় পাই। ও গ্রেম স্মিথ, স্টিভ ওয়া এবং রিকি পন্টিংয়ে পর সফলতম টেস্ট অধিনায়ক।'

বদ্রিনাথ আরও যোগ করেন, 'ও কেন এখন টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছে না? আমি এই যথার্থ প্রশ্নটা তুলতে চাই। রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিংয়ের কোনও তুলনাই হয়না। ও (কোহলি) টেস্ট ব্যাটার হিসাবে অনেক ভাল। বিশ্বের সবপ্রান্তে লাল বলের ক্রিকেটে ও রান করেছে। ওর থেকে দুর্বল একজন কেন দলকে নেতৃত্ব দিচ্ছে? টেস্ট ওপেনার হিসাবে ও তো এখনও নিজেকে প্রমাণিত করতে পারেনি। দেশের বাইরে তো টেস্টে তেমন রানও পায়নি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli-Anushka Sharma: কোয়ালিফায়ার ১-এ কোহলি আউট হতেই ভাইরাল অনুষ্কার প্রতিক্রিয়া, কী এমন করলেন কোহলি-ঘরণী?
কোয়ালিফায়ার ১-এ কোহলি আউট হতেই ভাইরাল অনুষ্কার প্রতিক্রিয়া, কী এমন করলেন কোহলি-ঘরণী?
Lake Town Messi statue: পাঁচ মাসেই ভেঙে পড়ার আশঙ্কায় লেকটাউনের মেসির মূর্তি, দুর্ঘটনা এড়াতে বাঁধা হল দড়ি
পাঁচ মাসেই ভেঙে পড়ার আশঙ্কায় লেকটাউনের মেসির মূর্তি, দুর্ঘটনা এড়াতে বাঁধা হল দড়ি
IPL Qualifier 1 Live: ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই অনবদ্য, গুজরাত টাইটান্সকে দুরমুশ করল আরসিবি
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই অনবদ্য, গুজরাত টাইটান্সকে দুরমুশ করল আরসিবি
Murugan Ashwin Retirment: ৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন, আচমকাই ক্রিকেট ছাড়লেন অশ্বিন
৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন, আচমকাই ক্রিকেট ছাড়লেন অশ্বিন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন। পর্ব ১ (২৫.০৫.২০২৬)।বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন 'তাসের ঘর'
Kamduni News: RG Kar-র পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget