এক্সপ্লোর

BCCI: বড় প্রাপ্তি বাংলার, দ্রাবিড়-লক্ষ্মণদের কাছে প্রশিক্ষণ নেওয়ার ডাক সৌরাশিসকে

Sourasish Lahiri: আইপিএল আবহেই বাংলার ক্রিকেটের জন্য এল এক সুখবর। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষ ওয়ার্কশপে ডাক পেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী।

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলের (IPL 2024) ভরা মরশুম। শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে দেশের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ে গেল। আইপিএলের উদ্বোধনী ম্য়াচ খেলে ফেলল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (CSK vs RCB)। শনিবার কলকাতায় শুরু হয়ে যাচ্ছে আইপিএল পর্ব। কলকাতা নাইট রাইডার্স (KKR) ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

আইপিএল আবহেই বাংলার ক্রিকেটের জন্য এল এক সুখবর। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষ ওয়ার্কশপে ডাক পেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী (Sourasish Lahiri)। যিনি বাংলার সিনিয়র ক্রিকেট দলের কোচও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভি ভি এস লক্ষ্মণের কাছে শেখার সুযোগ পাবেন বাংলার প্রাক্তন অফস্পিনার। হয়তো ক্লাস নিতে আসবেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও। যা নিয়ে এখন থেকেই উত্তেজনায় ফুটছেন সৌরাশিস।

বাংলার কৃতী ক্রিকেটার এবিপি আনন্দকে বলছিলেন, 'সুযোগ পেয়ে দারুণ লাগছে। কোচিংটাকেই তো এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি আমি। গোটা দেশ থেকে আটজন কোচকে বেছে নিয়েছে এনসিএ। তাদের মধ্যে একজন আমি। পূর্ব ভারত থেকে একমাত্র আমিই ডাক পেয়েছি। আমি ছাড়াও ওমকার সালভি, আবিষ্কার সালভি, শ্রীনাথ অরবিন্দ প্রমুখরা আছেন।'

কী শেখানো হবে এনসিএ-তে? সৌরাশিস বলছেন, 'কোচিংয়ে পরের পর্বের জন্য আমাদের তৈরি করা হবে। যেমন, জাতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড় কীরকম ভাবে কাজ করেন, ভি ভি এস লক্ষ্মণ কীভাবে কাজ করেন, সেগুলো শেখানো হবে। ট্রয় কুলি, সুজিত সোমসুন্দর, অপূর্ব দেশাই, রাজীব দত্তরা শেখাবেন কোচিংয়ের বিভিন্ন দিক। ভারতীয় কোচেদের আরও ধারাল করে তোলার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপ।'

আগামী ৯-১৩ এপ্রিল হবে এনসিএ-র এই মেন্টরশিপ প্রোগ্রাম। যা হাইপারফরম্যান্স কোচ হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে সৌরাশিসদের। প্রোগ্রামে থাকার সম্ভাবনা রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেডস্যর দ্রাবিড়েরও। প্রকল্পে সুযোগ পেয়ে উত্তেজনায় ফুটছেন সৌরাশিস। বলছিলেন, 'আমি সৌভাগ্যবান যে দেশের বাছাই করা কোচেদের সঙ্গে এই মেন্টরশিপ প্রোগ্রামে সুযোগ পেয়েছি। আমার কোচিং কেরিয়ারেও একটা বড় সিঁড়ি।'

আরও পড়ুন: পিঠের ব্যথা কমেছে? ফিটনেস নিয়ে বিরাট আপডেট দিলেন কেকেআর অধিনায়ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget