এক্সপ্লোর

Swimmer Sayani Das: ৬ টি চ্যানেল পেরিয়ে গড়লেন ইতিহাস, জিব্রাল্টর জয় করলেন কালনার মেয়ে সায়নী

Swimmer Sayani Das : নর্থ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই ও কুক প্রণালীর পর এবার জিব্রাল্টার প্রণালী--৬টি চ্যানেল জয়ের নজির গড়লেন সায়নী দাস।

সৌমিত্র রায়, কলকাতা :  বাংলার জলকন্যা সায়নী দাসের মুকুটে নতুন পালক। এবার স্পেনে জিব্রাল্টার প্রণালী জয় করলেন কালনার মেয়ে। এই নিয়ে নর্থ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই ও কুক প্রণালীর পর এবার জিব্রাল্টার প্রণালী--৬টি চ্যানেল জয়ের নজির গড়লেন সায়নী দাস। জিব্রাল্টার পেরোতে সময় নিলেন ৩ ঘণ্টা ৫১ মিনিট। বামে আইবেরীয় উপদ্বীপ ও ডানে উত্তর আফ্রিকা। আর মাঝে জিব্রাল্টর প্রণালী।  ৬০ কিলোমিটার দীর্ঘ প্রস্থ অবস্থানভেদে ১৩ থেকে ৩৯ কিলোমিটার । এই জিব্রাল্টরই জয় করলেন বঙ্গতনয়া।  পূর্বে ভূমধ্যসাগর আর পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযোগ গড়ে দিয়েছে এই সমুদ্র প্রণালী।  দেশ হিসেবে মরক্কো ও স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টর।

খেতাবের পর খেতাব                  

এর আগে ৩০ অগাস্ট দেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসেবে উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝে ৩৫ কিমি দূরত্বের নর্থ চ্যানেল সাঁতরে পার করেন তিনি। একইসঙ্গে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পঞ্চসিন্ধু জয়ের রেকর্ডও গড়েন। গত  বছরের এপ্রিলেই সায়নী জয় করেন নিউ জিল্যান্ডের কুক প্রণালী। ইতিপূর্বে ২০১৯ সালে আমেরিকার ২০ মাইল দীর্ঘ ক্যাটলিনা চ্যানেলটি পার করেন ১২ ঘন্টা ৪৬ মিনিটে। বুলা চৌধুরীর পর দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে ক্যাটালীনা জয় করেন তিনি। শুধু তাই নয় ২০১৭ সালের জুলাই মাসে ইংলিশ চ্যানেল এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেলও জয় করেন। উল্লেখ্য ২১ মাইল দূরত্বের ইংলিশ চ্যানেল সাঁতার কাটতে সায়নী দাসের সময় লেগেছিল ১৪ ঘণ্টা ৩ মিনিট। এবার বাকি রইল সুগারু । জয় করতে পারলেই সায়নীর মাথায় উঠবে ওশেন সেভেন মুকুট। 

সেরা বাঙালির সম্মান             

বাড়ি কালনার ১৭ নম্বর ওয়ার্ডের বারুইপুর। বাবা রাধেশ্যাম দাস পেশায় শিক্ষক। ৬ বছর বয়সেই সাঁতারে হাতেখড়ি। প্রতিভার আঁচ মিলেছিল জাতীয় স্তরের টুর্নামেন্টেও। তবে, শর্ট ডিসটেন্সের চেয়ে লং ডিসটেন্সের সাঁতারেই বেশি মন সায়নীর। পাখির চোখ ছিল ইংলিশ চ্যানেল। যেজন্য প্রয়োজন ছিল ১২ লক্ষ টাকার। সেই টাকা জোগাড় করতে কম কাঠ-খড় পোড়াতে হয়নি! স্ট্রাগলকে সঙ্গী করেই এগিয়েছেন। ২০২৪ সালে এবিপি আনন্দ সায়নীকে সেরা বাঙালির সম্মান জানায়।  

 

সেরা শিরোনাম

IND vs NZ: কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
ACC Men's U19 Asia Cup 2026: প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
Syed Mushtaq Ali Trophy: টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget