এক্সপ্লোর

স্টিভ স্মিথই আমার দেখা সেরা খেলোয়াড়, মন্তব্য পেইনের, কোহলির চেয়ে অনেক এগিয়ে, দাবি ল্যাঙ্গারের

প্যাট কামিন্সকে বিশ্বের সেরা ফাস্ট বোলার বলেও দাবি করেছেন ল্যাঙ্গার।

ম্যাঞ্চেস্টার: এক ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ নিজেদের দখলে রাখা নিশ্চিত করে ফেলার পর স্টিভ স্মিথকে তাঁর দেখা সেরা খেলোয়াড় বলে উল্লেখ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। কোচ জাস্টিন ল্যাঙ্গার আবার ভারতের অধিনায়ক বিরাট কোহলির চেয়ে স্মিথকে অনেক এগিয়ে রাখছেন। প্যাট কামিন্সকে বিশ্বের সেরা ফাস্ট বোলার বলেও দাবি করেছেন ল্যাঙ্গার। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট জিতে চলতি অ্যাশেজে ২-১ এগিয়ে অস্ট্রেলিয়া। গতবারের অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে ওভালে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ জিতলেও অ্যাশেজ দখল করতে পারবে না ইংল্যান্ড। স্বভাবতই উল্লসিত অস্ট্রেলিয়া শিবির। পেইন বলেছেন, ‘স্টিভই আমার দেখা সেরা খেলোয়াড়। ও এই টেস্ট ম্যাচে ফের সেটা প্রমাণ করে দিয়েছে। ও খেলা খুব ভাল বুঝতে পারে।’ ল্যাঙ্গার বলেছেন, ‘আমাদের দলে বিশ্বের সেরা ফাস্ট বোলার ও টেস্টে সেরা ব্যাটসম্যান আছে। বিরাট কোহলি যেভাবে তিন ফর্ম্যাটেই খেলে, তাতে ওকেই আমার দেখা সেরা ব্যাটসম্যান মনে হয়েছিল। কিন্তু স্টিভ স্মিথ অন্য উচ্চতার খেলোয়াড়। ও অনেক সমস্যার সমাধান করে দেয়। ওর খেলার যে খিদে, সেটা আমি অন্য কারও মধ্যে দেখিনি।’ ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে প্রথম ইনিংসে ২১১ ও দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেন স্মিথ। চলতি অ্যাশেজে এখনও পর্যন্ত তিনটি শতরান সহ ৬৭১ রান করেছেন তিনি। এই পারফরম্যান্সের বিষয়ে তিনি বলেছেন, ‘আমি এর আগে এত ভাল খেলেছি কি না নিশ্চিতভাবে বলতে পারছি না। আমি ব্যাটিং উপভোগ করছি। এক বছর মাঠের বাইরে থাকার পর আমি ফিরেছি। তবে কোনও সমস্যা হয়নি। আমি দলের হয়ে নিজের কাজটা করতে চাই। খেলা উপভোগ করাও আমার লক্ষ্য।’

সেরা শিরোনাম

India vs Pakistan Hockey: এশিয়ান গেমসের হকি সেমিফাইনালে নাটক! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত
এশিয়ান গেমসের হকি সেমিফাইনালে নাটক! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত
India Vs Pakistan: সোনার লড়াইয়ে ভারতের সামনে পাকিস্তান, সেমিতে ১২৪ রানে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলেন বৈভব-শ্রেয়সরা
সোনার লড়াইয়ে ভারতের সামনে পাকিস্তান, সেমিতে ১২৪ রানে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলেন বৈভব-শ্রেয়সরা
Asian Games 2026: আইচি-নাগোয়া এশিয়ান গেমস সেলিংয়ে প্রথম মেডেল ভারতের, ব্রোঞ্জ এল স্কোয়াশেও
আইচি-নাগোয়া এশিয়ান গেমস সেলিংয়ে প্রথম মেডেল ভারতের, ব্রোঞ্জ এল স্কোয়াশেও
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget